ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫ ৯:৪৮ পিএম

বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে ইরান ও পাকিস্তান ১২টি সহযোগিতা চুক্তি সই করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ইসলামাবাদের সফরের সময় রোববার (৩ আগস্ট) এই চুক্তিগুলো সই হলো।

আইআরএনএ নিউজ এজেন্সি জানিয়েছে, দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে চুক্তিগুলো সই হয়। দুই প্রতিনিধি দলের মধ্যে উচ্চ-পর্যায়ের বৈঠকে মাসুদ পেজেশকিয়ানও উপস্থিত ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, চুক্তিগুলোর লক্ষ্য দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ভিত্তি স্থাপন করা। এর মধ্যে বিচারিক ও আইনি বিষয়, শিল্প সহযোগিতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আঞ্চলিক সমন্বয় অন্তর্ভুক্ত রয়েছে।

এগুলো জ্ঞান বিনিময় সহজতর করবে, বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধি করবে এবং দুই প্রতিবেশীর মধ্যে মানুষে মানুষে সম্পর্ক জোরদার করবে বলে জানানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার উচ্চপদস্থ রাজনৈতিক-অর্থনৈতিক প্রতিনিধিদল নিয়ে পেজেশকিয়ান ইসলামাবাদে পৌঁছান।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইরানের সেনাবাহিনী কুয়েতের আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে। ...

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার। বুধবার মালয়েশিয়ার পশ্চিম উপকূলীয় প্রদেশ ...