
পাকিস্তানে তিনটি রাজনৈতিক দলের প্রধান পদত্যাগ করেছেন। জাতীয় নির্বাচনে হাতাশাজনক ফল করায় তারা সোমবার (১২ ফেব্রুয়ারি) পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এই তিন রাজনীতিক হলো ইস্তেহকাম-ই-পাকিস্তানের (আইপিপি) প্রধান জাহাঙ্গীর তারিন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্লামেন্টারিয়ানের (পিটিআই-পি) কেন্দ্রীয় চেয়ারম্যান পারভেজ খটক ও জামায়াতে ইসলামীর আমির সিরাজুল হক। এদের মধ্যে জাহাঙ্গীর তারিন ও পারভেজ খটক আর রাজনীতি না করারও ঘোষণা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে জাহাঙ্গীর তারিন বলেন, নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী বিজয়ীকে অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে তিনি শুভাকাঙ্ক্ষী ও নিজের সমর্থকদের ধন্যবাদ দিয়েছেন।
পোস্টে তিনি আইপিপির চেয়ারম্যানের পদ ছেড়ে দেওয়ার পাশাপাশি রাজনীতি থেকেও বিদায়ের কথা বলেন। তবে দেশের সমৃদ্ধির জন্য ব্যক্তিগত পর্যায়ে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন এই রাজনীতিক।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাবেক নেতা জাহাঙ্গীর তারিন মুলতান থেকে ভোটে দাঁড়িয়েছিলেন। পিটিআই-সমর্থিত মালিক আমির দোগারের কাছে তিনি হেরেছেন।
এ ছাড়া নিজের জন্মশহর লোধরানেও ভোটে দাঁড়িয়ে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রার্থী খান মোহাম্মদ সিদ্দিকীর কাছে হারেন।
এক্সে অপর এক পোস্টে জামায়াতের আমির সিরাজুল হক লেখেন, নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করে নিচ্ছি। সেই সঙ্গে দলীয় প্রধানের পদ ছেড়ে দিচ্ছি। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লোয়ার দির আসন থেকে নির্বাচন করেন তিনি। কিন্তু পিটিআই-সমর্থিত বশির খানের কাছে হেরে যান।
এদিকে নির্বাচনী প্রচারের সময় থেকে পারভেজ খটক নিজেকে খাইবার পাখতুনখাওয়ার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দাবি করে আসছিলেন। কিন্তু ভোটের লড়াইয়ে আশানুরূপ ফল করতে পারেননি।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
বিএইচ
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত