
পাকিস্তানে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (২৭ অক্টোবর) দেশটির পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ডন।
পুলিশের মুখপাত্র নায়েব হায়দার প্রথমে এক পুলিশ সদস্যের মৃত্যুর কথা জানিয়েছিলেন। তবে পরে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী রশিদ আহমেদ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সংঘর্ষে পুলিশের তিন সদস্য নিহত ও অন্তত ৭০ জন আহত হয়েছেন। এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।
পাঞ্জাব পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, টিএলপি সদস্যরা পুলিশের বিরুদ্ধে এসএমজি, একে৪৭ ও পিস্তলের মতো অস্ত্র ব্যবহার করায় বেশ কয়েকজন হতাহত হন।
উগ্র ডানপন্থি দল টিএলপি দাবি করেছে, সংঘর্ষে তাদের কয়েকজনও হতাহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, টিএলপি সদস্যরা মিছিল করে ইসলামাবাদ যাওয়ার পথে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষ শুরু হয়।
- ১চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ২ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ৩শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৪সাপ্তাহিক দর পতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৫সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৬প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ
- ৭সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ৮রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ৯যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ১০আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৮শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৯বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ১০পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত





পাঠকের মতামত