জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬ ৬:৫৮ পিএম

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ-এই প্রতিপাদ্যে পাবনায় শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।

বুধবার (১৫ জুলাই) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। উদ্বোধন শেষে তিনি উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া শিশুদের মাঝে গাছের চারাও বিতরণ করেন অতিথিরা।

জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় ফলদ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন স্টল স্থান পেয়েছে। আয়োজকদের আশা, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জনসাধারণের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা বৃদ্ধিতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সামাজিক বন বিভাগ পাবনার বিভাগীয় বন কর্মকর্তা তারিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারন অধিদপ্তর পাবনার উপ-পরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ অনেকে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের আলিসারকুল (বরপাড়া) এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা ...

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...