
পিরোজপুরের শিকদারমল্লিক ইউনিয়ন পরিষদের যুবলীগের সভাপতি রুহুল আমিন শেখ ও কদমতলা ইউনিয়ন যুবলীগের সদস্য নাদিম খানের হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় হাতের কাঁটা অংশ নিয়ে মামলার আসামীদের গ্রেপ্তারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিরোজপুর সদর উপজেলা শিকদারমল্লিক ইউনিয়ের ৯ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ইউনিয়ন যুবলীগের সভাপতি মো:রুহুল আমীন শেখ। এ সময় তার পাশেই বিচ্ছিন্ন হাত নিয়ে উপিস্থত ছিলেন কদমতলা ইউনিয়ন যুবলীগের সদস্য নাদিম খান।
লিখিত বক্তব্য মো: রুহুল আমীন শেখ জানান, গত ২০২১ সালের ০৮ ডিসেম্বর সকালে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝনঝনিয়া এলাকায় এলে কিছু সন্ত্রাসীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে জোড়পূর্বক ধরে পোরগোলা গ্রামের একটি বাগানের নিয়ে গিয়ে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে তাকে দুই পা পঙ্গু করে দেয় এবং মারধর করে। পরে তাকে মৃত ভেবে সন্ত্রাসীরা পোরগোলার একটি বাগানে ফেলে রেখে যায়।
এছাড়া ২০২২ সালের ১৩ জানুয়ারী কদমতলা ইউনিয়ন যুবলীগের সদস্য নাদিম খাকে পিরোজপুর থেকে কদমতলা ইউনিয়নে নিজ বাড়িতে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। পরে ধারালো অস্ত্র দিয়ে নাদিম খানের দেহ থেকে হাত বিচ্ছিন্ন
করে। লিখিত বক্তব্য মো: রুহুল আমীন শেখ আরো জানান,তাদের উপর হামলার মামলা হলেও অভিযুক্ত আসামীরা বীরদর্পে এলাকা ঘুড়ে বেরাচ্ছে। এ দুইটি মামলার গ্রেপ্তারী পরোয়ানা নিয়ে আসামী বায়জিদ, ফারুক, পিন্টু প্রকাশ্যে পুলিশের সাথে পিরোজপুর সদরের বিভিন্ন এলাকায় এক সাথে সভা- সমাবেশ যোগদান করছে।
- ১ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩সাপ্তাহিক দর পতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৪সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৫প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ
- ৬সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ৭রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ৮যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ৯আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ১০দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৬এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৭ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৮শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৯বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ১০পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত





পাঠকের মতামত