প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২১ ৭:১৮ পিএম

প্রথমবারের মতো সৌদি আরবে নারী সৈনিক নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। জানা গেছে, সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সামরিক বিভাগ এক নির্দেশনায় রিয়াদের কিং ফাহাদ সিকিউরিটি কলেজে সৈনিক হিসেবে সৌদি নারীদের ভর্তি ও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

খবর সৌদি গেজেটের।
বলা হয়েছে, আগামী ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণ করা হবে। চাকরির আবেদন করা যাবে আবশির ইমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে।

কলেজটি সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত সামরিক কলেজ। এখানে বিশেষায়িত শিক্ষা, নিরাপত্তা প্রশিক্ষণ ও নিরাপত্তা বিষয়ক গবেষণা হয়। পড়াশুনা শেষে শিক্ষার্থীরা জননিরাপত্তা, সিভিল ডিফেন্স, মাদক নিয়ন্ত্রণ, তদন্ত ও গোয়েন্দা বিভাগ, ইমিগ্রেশন ও কারাগারসহ নানা দায়িত্বে যোগদানের সুযোগ পায়।

শেয়ার

পাঠকের মতামত

জয়সওয়াল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব পর্যবেক্ষণ করছে ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর রণধীর জয়সওয়াল বলেছেন, চীন থেকে জে-১০সিই বহুমুখী যুদ্ধবিমান কেনার সম্ভাব্য ...

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জোরপূর্বক শ্রম (ফোর্সড লেবার) ইস্যুতে ৬০টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত ...

পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশে স্থানীয় রোববার সামরিক কর্মীদের বহনকারী একটি ট্রেন লক্ষ্য করে চালানো বিস্ফোরণে ...