প্রকাশিত: মার্চ ২১, ২০২২ ৬:১৫ পিএম

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় ঢুষরাইল গ্রামে পরকীয়া প্রেমের কারনে আজ তিন কন্যার মাকে বিয়ে করছেন ২০ বছর বয়সের যুবক।

তিন সন্তানের জননীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে বিয়ে করতে বাধ্য হয়েছেন মো. আশরাফুল ইসলাম (২০) নামে এই যুবক। শুক্রবার গভীর রাতে ওই নারীর সঙ্গে তাকে হাতেনাতে আটক করেন এলাকাবাসী। এরপর তাদের বিয়ের ব্যবস্থা করা হয়।

আশরাফুল মাগুরার মহম্মদপুর উপজেলার সদর ইউনিয়নের ঢুষরাইল গ্রামের আনিচ মোল্যার ছেলে। ওই গৃহবধূর বাড়ি পাশের গ্রামে। তার তিন কন্যাসন্তান রয়েছে। তাদের একজনের বয়স ১৮ বছর, একজন ১০ বছরের, অপরজনের বয়স ৫ বছর। মহম্মদপুর থানার এসআই মোক্তার হোসেন ও স্থানীয়রা জানান, ওই গৃহবধূর বাড়িতে আশরাফুল দীর্ঘদিন ধরে গভীর রাতে গোপনে আসা-যাওয়া করে। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী ও গৃহবধূর স্বামীর স্বজনরা আশরাফুলকে একাধিকবার নিষেধ করেন। কিন্তু তাদের কোনো বাধাই আটকাতে পারে না। নিষেধ না মানায় স্থানীয় কয়েকজন ওৎঁ পেতে থেকে শুক্রবার গভীর রাতে গৃহবধূর ঘর থেকে আশরাফুলকে হাতেনাতে আটক করেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে জনতার হাত থেকে তাদের উদ্ধার করে।

এ সময় স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে তারা দুজন বিয়ে করবেন বলে জানান। মেয়েদের কাছে জানতে চাইলে তারাও ওই যুবকের সঙ্গেই তার মায়ের বিয়ে হোক বলে জানায়। পরে পুলিশ স্থানীয় মেম্বারের জিম্মায় দিয়ে লিখিত নিয়ে যায়। তারা শুক্রবার মাগুরা কোর্টে গিয়ে আগের স্বামীকে তালাক দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ওই গৃহবধূর স্বামী বলেন, আমি ঢাকায় রাজ মিস্ত্রির কাজ করি। আমার তিনটি মেয়ে আছে। তার মধ্য বড় মেয়েকে বিয়ে দিয়েছি। ব্যস্ততা থাকায় ঢাকা থেকে বাড়িতে কম আসা পড়ে। আমার ছেলে না থাকায় আমার স্ত্রীকে আশরাফুল মা বলে ডাকতো। এজন্য আমি তাকে সন্দেহ করতাম না। এ সুযোগ নিয়ে আশরাফুল প্রায়ই আমার বাসায় এসে স্ত্রীর সঙ্গে আড্ডা দিত।

বিষয়টি এলাকাবাসী ভালো চোখে না নিলে আশরাফুলকে আমার বাসায় আসতে নিষেধ করেছি। কিন্তু তারা আমার কথা অমান্য করে আমার বাড়িতে গভীর রাতে আসা যাওয়া করত। তিনি আরও বলেন, ঘটনার দিন সকালে আমি স্ত্রীকে ফোন করেছিলাম পরে সে আমাকে বলেছে- আমি তোমার সংসার করব না।

 

শেয়ার

পাঠকের মতামত

পিকআপ সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হাতলিয়া এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুড়ীর এক ...

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও শিশুদের অধিকার নিশ্চিতকরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় জোরদারে একটি সমন্বয় ও পরামর্শ ...

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...