প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২০ ২:০৬ পিএম

এবার কানাডায় অনুমোদন দেয়া হলো ফাইজারের করোনাভাইরাসের ভ্যাকসিন।

কানাডার স্বাস্থ্য খাতের নিয়ন্ত্রক সংস্থা হেলথ কানাডা স্থানীয় সময় বুধবার এই অনুমোদনের কথা জানায়। যুক্তরাজ্যের পর কানাডা মার্কিন-জার্মান যৌথ উদ্যোগের এ ভ্যাকসিনটিকে ব্যবহার এবং সরবরাহের অনুমোদন দিল।

আগামী সপ্তাহে ফাইজারের ভ্যাকসিনের প্রথম চালান কানাডায় পৌঁছার কথা রয়েছে। ফাইজার তাদের নিজস্ব ব্যবস্থাপনায় কানাডার বিভিন্ন প্রভিন্সে ভ্যাকসিন সংরক্ষণের জন্য নির্ধারিত কেন্দ্রে ভ্যাকসিন পৌঁছে দেবে। ভ্যাকসিন বিতরণের সুবিধার্থে সরকার সারা দেশে ১৪টি কেন্দ্র নির্দিষ্ট করেছে।

অগ্রাধিকার তালিকায় থাকা নাগরিকদের মধ্যে শিগগিরই ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে বলে জানা গেছে।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার

পাঠকের মতামত

কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইরানের সেনাবাহিনী কুয়েতের আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে। ...

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার। বুধবার মালয়েশিয়ার পশ্চিম উপকূলীয় প্রদেশ ...