
ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) স্থানীয় পুলিশ লাইন্সের ড্রিল শেডে প্রথমে নবাগত পুলিশ সুপার ও অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম, পিপিএমকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ এবং পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) দীন মোহাম্মদ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুহাম্মদ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),বিপিএম থোয়াই অংপ্রু মারমা,বিপিএম, সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) তাসলিম হুসাইন, ফেনী মডেল, ফুলগাজী, পরশুরাম, দাগনভূঞা, সোনাগাজী মডেল ও ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই,ডিবি,ডিএসবি ফেনীসহ জেলার পুলিশ লাইন্স, সকল থানা, ফাঁড়ী, তদন্তকেন্দ্র ও পুলিশ ক্যাম্পের অফিসার ফোর্সবৃন্দ
উক্ত কল্যাণ সভায় ফোর্সের সামগ্রিক কল্যাণ সংক্রান্ত বিষয় আলোচনা ও বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহিত ও তার আগে গত মাসের প্রস্তাবিত কল্যাণমূলক দাবি সর্ব-সম্মতিক্রমে বাস্তবায়ন করা এবং ফোর্সদের কল্যাণ নিশ্চিতকরণে স্বাস্থ্য সেবা, অবকাঠামো উন্নয়ন, যানবাহনের মানোন্নয়ন ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধিকরণের বিষয়ে আলোচনা করা হয়।
একইসাথে জেলার সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সমস্যা উপস্থাপন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সড়ক দুর্ঘটনা হ্রাস, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মহাসড়কের শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, বিট পুলিশিং কার্যক্রম, কমিউনিটি পুলিশিং কার্যক্রম, দ্রুত মামলা নিষ্পত্তি, জনসচেতনতা বৃদ্ধি, সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এতে নবাগত পুলিশ সুপারের পক্ষ থেকে মামলা তদন্তের মান বৃদ্ধি করাসহ তদন্তের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে সকল সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার/সহকারী পুলিশ সুপারগণ এবং অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত)’গণ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাদেরকে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া গত জুন মাসে বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ অর্জন ও চৌকস কার্য সম্পাদনের জন্য ফেনী জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সদের মধ্যে শুভেচ্ছা স্মারক প্রদান করেন পুলিশ সুপার।
এএন
- ১জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ২নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ
- ৩পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৪শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
- ৫এক মাসে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক বরখাস্ত
- ৬রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৭জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে শপিংমল ধস, বহু হতাহতের শঙ্কা
- ৮মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
- ৯উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ১০রংপুরে ডিএক্সএন মেগা সিজলার প্রোগ্রাম অনুষ্ঠিত
- ১১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ২নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৩চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৯খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ১০বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত





পাঠকের মতামত