
আগামীর বাংলাদেশকে অত্যাচার, নির্যাতন, জুলুম, চাঁদাবাজি ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে লড়াইয়ের অংশ হিসেবেই আমরা এই নির্বাচনে অংশ নিচ্ছি বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমীর হামজা।
তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে নীরব কষ্ট বয়ে চলেছে। এবার সেই অবস্থা পরিবর্তনের সময় এসেছে। ন্যায়বিচার, সুশাসন এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠাই তাঁদের রাজনৈতিক লড়াইয়ের মূল লক্ষ্য।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া পৌর গোরস্থানে জুলাই যোদ্ধাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ (সদর) আসনের প্রার্থী মুফতি আমীর হামজা নির্বাচনী প্রচারণা শুরুর আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
কবর জিয়ারত শেষে মুফতি আমীর হামজা বলেন, শহীদদের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গঠনের প্রেরণা। অত্যাচার, নির্যাতন, জুলুম, চাঁদাবাজি ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে কুষ্টিয়া সদরবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।
তিনি আরও জানান, ভোটের মাধ্যমে জনগণের শক্তিকে কাজে লাগিয়ে একটি মানবিক, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
এ সময় তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দোয়া করেন।
এ সময় জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা ও সদর উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ জানান, শহীদদের স্মরণ করে নির্বাচনী প্রচারণা শুরুর মাধ্যমে আদর্শ ও নৈতিক রাজনীতির বার্তা দেওয়া হয়েছে।
এনজে
- ১সাংবাদিক অজিত কুমার মুকুলের ৩৫ তম মৃত্যুবার্ষিকী
- ২চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৩ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ৪শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৫সাপ্তাহিক দর পতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৬সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৭প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ
- ৮সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ৯রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ১০যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৮ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ১০বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল





পাঠকের মতামত