প্রকাশিত: জুন ৩০, ২০২৪ ৫:৩০ পিএম

বাগেরহাটে এইসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ১৯৮ শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। এবার এইসএসসি, আলিম ও কারিগরি মিলিয়ে জেলায় ১০ হাজার ২৩৩ জন শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা দিয়েছে ১০ হাজার ৩৮ জন শিক্ষার্থী।রবিবার (৩০ জুন) বিকেলে বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাইদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০২৪ সালের এইসএসসি ও সমমানের পরীক্ষায় এইসএসসি সাধারণ ৭ হাজার ৮জন, আলিম ১ হাজার ৩৭৮ জন এবং কারিগরি শাখায় ১ হাজার ৮৪৭ জন শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার কথা ছিল। এর মধ্যে এইসএসসি সাধারণে ৯৩, আলিমে ৭৮ এবং কারিগরি বিভাগে ২৭ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন।

এছাড়া রবিবার (৩০ জুন) সকালে পরীক্ষার প্রথম দিনে শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে পরীক্ষায় অংশগ্রহন করেছেন। মোট ৪০টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের আলিসারকুল (বরপাড়া) এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা ...

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...