প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১:১৩ পিএম

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করে ই-মেইলে পাঠাতে হবে।

পদের নাম: রিসার্চ অ্যাসোসিয়েট।

পদের সংখ্যা: ৭।

আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের গ্রেডে চার বছরের স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

স্নাতক বা স্নাতকোত্তরে একটি প্রথম শ্রেণি/সমমানের গ্রেডসহ অন্যান্য বিষয়ে অন্তত ৫৫ শতাংশ নম্বর থাকলেও আবেদন করা যাবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশ ডেভেলপমেন্ট স্টাডিজ জার্নাল স্ট্যান্ডার্ডের একটি গবেষণা প্রকাশনা থাকলে ও গবেষণায় দুই বছরের অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাক।

আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন ফরম পূরণ করে rabids2023@gmail.com এই ঠিকানায় ই-মেইল করে দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে কোনো সনদ/মার্কশিট পাঠানোর প্রয়োজন নেই। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ সময়: ৩০ মার্চ, ২০২৩।

 

শেয়ার

পাঠকের মতামত

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫

৫০তম বিসিএস (পরীক্ষা-২০২৫)-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এতে সাময়িকভাবে ...

স্নাতক পাসে পূবালী ব্যাংকে চাকরির সুযোগ

পূবালী ব্যাংক পিএলসিতে ‘সিনিয়র অফিসার (অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ...