জেলা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৬:৩৩ পিএম

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি’র অভিযানে পত্নীতলা সীমান্তে মাদকদ্রব্যসহ ৩ চোরাকারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার সন্ধ্যায় রাধানগর বিওপির টহল কমান্ডার হাবিলদার আবু তাহের এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৩/২২-আর হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোলাদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে ৫ গ্রাম হিরোইন, ১৩ পিস ভারতীয় ইয়াবা, ৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল, ১টি ইজিবাইক ও, ২টি মোবাইলসহ ৩ জন চোরাকারবারীকে আটক করেন।

আটকৃতরা হলেন পত্নীতলা উপজেলার ঘোলাদিঘী এলাকার মৃত মোয়াজ্জেম আলীর ছেলে ইয়াছিন আলী (৪৬), ইয়াছিন আলীর ছেলে শহিদ হাসান(২২), চকসনাতন দিঘীপাড়া গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে সৌমিক হাসান(২৮)।

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে মাদক পাচার, গরু পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত থাকবে।

জেআরটি

শেয়ার

পাঠকের মতামত

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা সুন্দর জাতি গঠনে বড় ...

দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান

দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ...

পত্নীতলায় নবান্ন উপলক্ষে মেলা

নওগাঁর পত্নীতলায় নবান্ন উপলক্ষে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) উপজেলার পদ্মপুকুর স্কুল ...

পত্নীতলায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজ

রিফাত হোসেন, নওগাঁ নওগাঁর পত্নীতলায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজ।পেঁয়াজ চাষে অন্য ফসলের তুলনায় বেশ ...

পত্নীতলায় বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক-৩

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (বিজিবি-১৪) অভিযানে মাদকদ্রব্যসহ তিন চোরাকারবারীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বিজিবি-১৪ সূত্রে ...

ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রেসক্লাব ঢাকায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণের তিন দফা দাবির অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে পত্নীতলায় মানববন্ধন অনুষ্ঠিত ...