
কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আর্জেন্টিনা ও ব্রাজিল পক্ষের ৪ জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে উপজেলার হরিপুরে বিশ্বকাপের ফাইনাল খেলায় টাইব্রেকারে আর্জেন্টিনা জেতার পরপরই এই সংঘর্ষের ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- আখের আলী প্রমানিকের ছেলে মোফাজ্জল হোসেন (৪২), মৃত দিরপ আলী মন্ডলের ছেলে সায়েম আলী (৫৬), আমদ আলী মন্ডলের ছেলে, জুয়েল (৩৫) ও অমিত হাসান (৩০)। তারা কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের হরিপুর গ্রামের দারগাপাড়া এলাকার বাসিন্দা।
আহত মোফাজ্জল হোসেন আর্জেন্টিনার সমর্থক। তিনি আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মোফাজ্জল হোসেন বলেন, চাঁদ আলীর ছেলে ও ব্রাজিল সমর্থক বিজয় আলী প্রথমে আর্জেন্টিনা সমর্থকদের সাথে তর্ক বিতর্ক শুরু করে। পরে বাকবিতন্ডায় জড়ায় দু’দলের সমর্থকরা। পরে একপর্যায়ে ব্রাজিল সমর্থক মজনু, মজনুর ছেলে জনি, জুয়েল, আমদ, আমাকে চ্যান দিয়ে মাথায় কোপায়। আমার মাথায় ৫টি সেলাই পড়েছে। আহত অবস্থায় আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের মধ্যেই হামলা করে আমাদের লোকজনকে মারধর করে এবং হুমকি দেয় প্রতিপক্ষের লোকজন।
অপর পক্ষের সায়েম আলী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, আমি কোনো দলের সমর্থক না। আমার ভাইয়ের ছেলে জুয়েল ব্রাজিল করে আর অমিত আর্জেন্টিনা করে। তারাও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রথমে খেলা নিয়ে বাকবিতন্ডা হয়। পরে সুযোগ বুঝে, প্রতিপক্ষের লোকজন পূর্ব শত্রুতার জেরে আমাদের হত্যার উদ্দ্যেশ্যে শরিফ, মফিজুল, আলী, শিপন মারপিট করে আহত করে।
স্থানীয়রা বলেন, খেলা নিয়ে আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের মধ্যে বাকবিতন্ডায় শুরু হয়। পরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এঘটনায় দুপক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে চার জন চিকিৎসাধীন। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, হরিপুরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখন কেউ লিখিত অভিযোগ দেয়নি।
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২অসহায় পরিবারের পাশে সাহায্যের হাত বাড়ালেন কাজল মাজমাদার
- ৩লোহিত সাগর দিয়ে চলাচলে ফি না নেওয়ার ঘোষণা হুথিদের
- ৪সাংবাদিক অজিত কুমার মুকুলের ৩৫ তম মৃত্যুবার্ষিকী
- ৫চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৬খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের তিন জন নিহত
- ৭ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ৮শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৯সাপ্তাহিক দর পতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ১০সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৮ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ১০বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল





পাঠকের মতামত