
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের বোর্ড মিটিংয়ে বসার কথা ছিল। তবে আজ বৃহস্পতিবার সেই মিটিং স্থগিত করেছেন সভাপতি ফারুক আহমেদ।
বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বোর্ড মিটিং বাতিল করলেও বিসিবিতে তার থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে বিস্তারিত কথা বলতে পারেন সভাপতি।
গতকাল রাত থেকেই জল্পনা-কল্পনা চলছে বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন ফারুক আহমেদ। এমন গুঞ্জনের সূত্রপাত, গতকাল (বুধবার) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বিসিবি সভাপতির এক বৈঠক। যেখানে ফারুককে বলা হয়েছে, বিসিবির শীর্ষ পদে পরিবর্তনের কথা ভাবছে সরকার।
এর মধ্যে শোনা যায়, বিসিবির দায়িত্ব নিতে পারেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাব পেয়ে বিসিবিতে আসতে রাজিও আছেন তিনি। তবে সেক্ষেত্রে আগে ফারুককে পদত্যাগ করতে হবে। অন্যথায় তাকে সরিয়ে দেওয়া হলে আইসিসির নিষেধাজ্ঞার খড়গ রয়েছে।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে ঢাকা পোস্টকে বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন কী কারণে পদত্যাগ করবেন সেটি তিনি খুঁজে পাচ্ছেন না। আরও জানিয়েছেন, তাকে পদত্যাগ করতেও বলা হয়নি।
ফারুক বলছিলেন, ‘আমার অফিসিয়াল বক্তব্য হচ্ছে, এই মুহূর্তে চিন্তা করছি। কালকে তো কথা হলো, আমি এখনো চিন্তা করছি। কিছু সময় প্রয়োজন। আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না, ঠিক কী কারণে পদত্যাগ করব। আমাকে পদত্যাগের কথা বলা হয়নি।’
বিএইচ
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত