
গত মাসের শেষদিকে বিসিবি সভাপতির উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছিলেন ক্রীড়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি। দশদিন যেতে না যেতেই উপদেষ্টা পদ ছাড়লেন তিনি।
মঙ্গলবার (১ জুলাই) ফেসবুক পোস্টে দায়িত্ব পালনে অনিচ্ছার কথা জানান তিনি।
ক্রীড়া সাংবাদিকতায় তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ হলেও আবিদ হোসেন সামি অভিজ্ঞতার দিক থেকে অনেকের চেয়ে পিছিয়ে। ফলে কেউ কেউ মনে করেন, ক্রীড়া উপদেষ্টার আশীর্বাদপুষ্ট হওয়ায় এই পদ পেয়েছেন সামি। তার নিয়োগের পর থেকেই এটা নিয়ে নানা কানাঘুষা ছিল।
তবে সেটি বড় কারণ নয়। মূলত সামি সমালোচনার মুখে পড়েন বিসিবি সভাপতির উপদেষ্টা পদে থেকে কন্টেন্ট বানানোর কাজ চালিয়ে যাওয়ায়। অনেকেই মনে করেন, এটি কনফ্লিক্ট অব ইন্টারেস্ট। যার জেরেই সমস্যা তৈরি হয়েছে। সামি নিজেও তার ফেসবুক পোস্টে সেটি উল্লেখ করেছেন।
সামি মনে করছেন, তিনি নোংরা রাজনীতির শিকার হচ্ছেন এই পদে কাজ করতে গিয়ে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তিনি থাকলে বিসিবি সভাপতি নানাভাবে বাধাপ্রাপ্ত ও বিতর্কিত হবেন, কাজ করার স্পিরিট থাকবে না। সবকিছু বিবেচনায় এনে অনেকটা অভিমান নিয়েই পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন সামি।
বিএইচ
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত