
ফেনীর মুহুরি নদীর বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভারী বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে শুক্রবার (০২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জেলার পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর গ্রামে অংশে এ ভাঙন দেখা যায়।
স্থানীয়রা জানান, টানা বর্ষণ ও বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করে উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে গেছে। এ অবস্থা বেশিক্ষণ চলতে থাকলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
এর আগে সকাল ১০টার দিকে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা এক ক্ষুদে বার্তায় পানি উন্নয়ন বোর্ডের তথ্যের বরাত দিয়ে গণমাধ্যমকে জানান, টানা বর্ষণে উপজেলায় মুহুরী নদীর পানি বিপদসীমার ৪০ সে.মি.এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।দুর্যোগ মোকাবেলায় ফেনী জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
একই দিন সকাল সাড়ে ১০টার দিকে জেলার ফুলগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা তানিয়া ভুঁইয়া গণমাধ্যমকে পাঠানো অপর এক ক্ষুদে বার্তায় জানান টানা বর্ষণে স্থানীয় উপজেলায় মুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পানি বর্তমানে বিপদসীমার ৩০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আসন্ন দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসককে নির্দেশনা মোতাবেক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তবে, এ উপজেলার স্থানীয় বাসিন্দাদের দাবি এরই মধ্যে ভারী বর্ষণে সেখানকার বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে পড়ছে। দ্রুত বেঁড়িবাধ রক্ষায় জোরদার ব্যবস্থা না নেওয়া হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তাঁরা।
দুপুর সাড়ে ১২টার দিকে এব্যাপারে জানতে চাইলে ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার এ প্রতিবেদককে বলেন, স্থানীয়দের সহযোগিতায় ওই দুই উপজেলার নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে বেড়িবাঁধ রক্ষায় এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সেখানে ও অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে কাজ শুরু করে দিয়েছেন।
এসকে
- ১পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ২কুড়িগ্রামে ১৭৪টি রিং জাল ও ৫২ পিস কারেন্ট জাল জব্দ
- ৩সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০
- ৪সূচক কমলেও বেড়েছে লেনদেন
- ৫ইসি স্বাধীনভাবে কাজ করতে পারছে না: গোলাম পরওয়ার
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৮বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী
- ৯শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৪জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৭দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ৮পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৯বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত