
ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের মধ্যকার যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে চীনের সঙ্গে যৌথভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এই ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
‘মধ্যপ্রাচ্যে বর্তমানে যে যুদ্ধ শুরু হয়েছে, তা ছড়িয়ে পড়া ঠেকাতে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে যুগপৎভাবে কাজ করবে।’
ধারণা করা হচ্ছে উভয় বৈঠকেই মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলের এই যুদ্ধ গুরুত্বপূর্ণ একটি ইস্যু হিসেবে আলোচনা হবে।
ইসরায়েলের ভূখন্ডে প্রবেশের পর নির্বিচারে গুলি চালানোর পাশাপাশি ২ শতাধিক ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের জিম্মি হিসেবে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা।
এই হামলার জবাবে ওই দিন থেকেই গাজায় বিমান অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে গাজার পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, বন্ধ করে দেওয়া হয় মিসর ও গাজার সীমান্তপথ রাফাহ ক্রসিংও, যা গাজার ‘লাইফ লাইন’ নামে পরিচিত। গত শনিবার অবশ্য খুলে দেওয়া হয়েছে এই ক্রসিং।
গত ১৮ দিনের যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলে নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে গাজায় নিহত হয়েছেন ৫ হাজার ৭৯১ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে শিশু ও অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা ২ হাজার ৩৬০ জন।
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত ঝাই জুন গত দু’সপ্তাহে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ সফর করেছেন এবং সব দেশ তার এই প্রস্তাবে সাড়াও দিয়েছে।
গত কয়েক বছরে মধ্যপ্রাচ্য অঞ্চলে সাফল্যের সঙ্গে নিজের প্রভাব বিস্তার করছে চীন; আর তার সবচেয়ে বড় প্রমাণ সৌদি আরব ও ইরানের মধ্যকার কূটনৈতিক তিক্ততার অবসান। ২০১৬ সালে দুই দেশ পরস্পরের দূতাবাস বন্ধ করে দিয়েছিল। মূলত চীনের মধ্যস্থতার ফলেই চলতি বছর ফের নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে সৌদি ও ইরান।
- ১রাকসু–সাংবাদিক দ্বন্দ্ব: নেপথ্যে কী, সমাধানের পথ কোথায়?
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৪ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৫এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৬পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ৭চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৮শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৯আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ১০ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ১শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ২সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৩ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৪২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৫আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ৮পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৯আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ১০চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ





পাঠকের মতামত