
মানিকগঞ্জ সদর উপজেলার পটল বিলে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান ব্রি-ধান-১০০ (বঙ্গবন্ধু) ফসল কর্তন কার্যক্রম পরিদর্শন করেছেন।
মঙ্গলবার(২৪ মে) বিকেলে জেলার দৌলতপুর উপজেলায় কৃষি কার্যক্রমের এক অনুষ্ঠানে অংশ গ্রহণের পূর্বে তিনি এই কার্যক্রম পরিদর্শন ও সেসময় কয়েকজন কৃষকের মাঝে উন্নত জাতের ধানবীজ তুলে দেন।
পরিদর্শনকালে মহাপরিচালক ড. মোঃ শাহজাহান বলেন, মানিকগঞ্জে গত বছরেও আমরা ব্রি-ধান-১০০ (বঙ্গবন্ধু) চাষ করেছিলাম। এদিয়ে এই অঞ্চলে দুইবার আমরা ব্রি-ধান-১০০(বঙ্গবন্ধু) ফসলের চাষ করেছি। এই ধান অন্যান্য হাইব্রিড ধানের চেয়ে ফলন বহুগুন বেশি।
আপনারা জেনে খুশি হবেন এবার আমরা মানিকগঞ্জের বিস্তীর্ন এলাকায় এবার এই ফসলের চাষ করেছি। এর আগে সরকারের পক্ষ থেকে মানিকগঞ্জের জন্য প্রায় পাঁচ হাজার কেজি ধানবীজ দেয়া হয়েছে। আগামীতে আমরা আশা করছি, এ অঞ্চলের ধানের ঘাটতি পূরণ করে দেশের অন্যান্য অঞ্চলেও ধানবীজ সরবরাহ করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমাদের দেশের চাষ যোগ্য জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে এটা আসলেই সত্যি। কিন্তু আমরা জমির উপরে যেন বেশি চাপ না পরে সেকল্পেই মুলত এই উন্নত জাতের ব্রি-ধান যেমন ৮৯, ৯২ ও ১০০(বঙ্গবন্ধু) উৎপাদনে জোর দেয়া হয়েছে। নতুন জাতের এই ধান প্রতি শতাংশে প্রায় এক মণ উৎপাদনে সক্ষম।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত মানিকগঞ্জ জেলা খামারবাড়ির উপপরিচালক আবু মোঃ এনায়েত উল্লাহ, মানিকগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার মোঃ ইমতিয়াজ আলম, কৃষি সম্প্রসারন অফিসার তপন রায়, উপ সহকারী কৃষি অফিসার মোঃ মুহাইমিনুল ইসলাম সৈকত ও আলী আহমেদ। এছাড়াও প্রদর্শনী প্রাপ্ত কৃষক সেলিম সহ এলাকার বেশ কিছু কৃষক সেখানে উপস্থিত ছিলেন।
- ১রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ২যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ৩আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ৪দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ৫ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ৬হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৭সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৮১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৯দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ১০জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৬এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৭ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৮শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৯পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ১০বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল





পাঠকের মতামত