
কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের মির্জানগর গ্রামে ধর্মীয় মাহফিলকে কেন্দ্র করে ও জমিসংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ ছুরিকাঘাতে একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যক্তি ওই এলাকার চান মিয়ার ছেলে রবিউল (৪০)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জয়নাল আবেদীনের ছেলে সাবেক ইউপি সদস্য ফয়সাল কবীর। তিনি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জানগর এলাকার পুরান পাগলা বাজারে শফিকের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
জানা যায়, এলকায় একটি মাহফিল হওয়ার সময় কিছু ঝামেলা হয়। সে মাহফিলের বিরোধকে কেন্দ্র করে ও আরেকটি জমির দলিলের বিষয়েও ঝামেলা থাকা অবস্থায় বুধবার সকালে রবিউল, দোকানদার শফিক, জাকিরসহ কয়েকজন চা পান করছিলেন। এ সময় এ শত্রুতার জেরকে কেন্দ্র করে পেছন দিক থেকে হঠাৎ রবিউলের ওপর ছুরিকাঘাত করা হয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। একই ঘটনায় ছুরিকাঘাতে আহত হন ফয়সাল কবীর।
প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জানগর গ্রামের মৃত সুজাত আলীর ছেলে রবের সঙ্গে সংশ্লিষ্ট আলমের ছেলে নূর নবী ও মহিন, আবদুর রবের ছেলে ময়নাল এবং টুক্কু মিয়ার ছেলে কুদ্দুসসহ কয়েকজন এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। হামলার সময় রবিউল প্রাণ হারান। ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে যায়। স্থানীয়দের দাবি, আসামি নূর নবী বর্তমানে বিদেশে পালানোর চেষ্টা করছে।
আহত ফয়সাল কবীর বলেন, গ্রামে অনুষ্ঠিত একটি ধর্মীয় মাহফিলকে কেন্দ্র করে কয়েকদিন ধরে মনমালিন্যতা ছিল। পাশাপাশি জমিসংক্রান্ত বিরোধও ছিল। এসব বিরোধের জের ধরেই দোকানে চা খাওয়ার সময় তারা দলবল হয়ে আমাদের উপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ওই সময় রবিউলের ঘাড়ে ছুরি দিয়ে গাই দিলে সে ঘটনাস্থলে মৃত্যু বরন করে। আর আমি কোন রকম আহত অবস্থায় পালিয়ে যাই। আমি তাদের সকলের ফাঁসি চাই।
কুমিল্লার বরুড়া থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহত রবিউলের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এনজে
- ১ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩সাপ্তাহিক দর পতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৪সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৫প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ
- ৬সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ৭রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ৮যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ৯আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ১০দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৬এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৭ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৮শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৯বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ১০পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত





পাঠকের মতামত