
কিছুদিন আগে ঘটে যাওয়া সামরিক অভ্যুত্থানের পর চলমান বিক্ষোভ নিরসনে মিয়ানমারের অধিকাংশ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তবে সরকারি সংস্থাগুলো বলছে, ব্যবস্থাপনায় বিপর্যয় ঘটার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। খবর এএফপির।
শুক্রবার (৫ মার্চ) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে লোকজন টুইটার ও ফেসবুকে পোস্ট দিতে থাকে যে বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনের সব জায়গা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ইয়াঙ্গুনের ইয়াঙ্কিন অঞ্চলে অবস্থিত ইয়াঙ্গুন বিদ্যুৎ সরবরাহ কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যবস্থাপনায় বিপর্যয় ঘটার কারণে দেশ জুড়ে বিদ্যুৎ বিভ্রাট চলছে।
ইরাবতি নদীর তীরবর্তী মাগওয়ের শহরের বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান থেকেও একই রকম বক্তব্য দেয়া হয়েছে। দেশের অন্যান্য প্রান্তেও বিদ্যুৎ না থাকার কথা ফেসবুকে জানাচ্ছেন অনেকে ।
অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ দমন করতে সামরিক জান্তা সরকার মিয়ানমারে সামাজিক যোগাযোগমাধ্যমের প্লাটফর্মগুলো বন্ধ করে দিয়েছে। এছাড়া রাতের বেলা ইন্টারনেট সংযোগও বন্ধ রাখা হচ্ছে। তবে লোকজন ভিপিএন ডাউনলোড করে বিকল্প উপায়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন।
গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পরপরই মিয়ানমারের সরকারি কর্মকর্তা-কর্মচারি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থসহ সর্বস্তরের পেশাজীবীরা কাজে ইস্তফা দিয়ে রাজপথে বিক্ষোভ শুরু করেন। শান্তিপূর্ণ এই বিক্ষোভ অত্যন্ত সহিংসভাবে দমনের চেষ্টা চালাচ্ছে সামরিক সরকার। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫০ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন।
- ১সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ২শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৩ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৪এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৫পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ৬চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৭শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৮আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৯ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ১০পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ১সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ২এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৩শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৪২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৫৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৬ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৭চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ৮মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৯নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ১০আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে





পাঠকের মতামত