প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪ ৩:০৯ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউনিয়নে জামালদীতে টি.কে. গ্রুপের মালিকানাধীন সুপার বোর্ড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নি নির্বাপণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট।

রোববার (২৪ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিষ্ঠানটির পাটের গোডাউনে দুপুর দেড়টার দিকে আগুন দেখতে পান কর্মরত শ্রমিকরা। প্রথমে প্রতিষ্ঠানটির কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে অগ্নি নির্বাপণের কাজ শুরু করে। তবে প্রতিষ্ঠানের ভেতরে সরু রাস্তা ও পানির অভাবে আগুন আরও ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। প্রথমে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট অগ্নি নির্বাপণের কাজ শুরু করেন।

পরে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আরও ৪টি ইউনিট অগ্নি নির্বাপনে যোগ দেয়। আরও কয়েকটি ইউনিট যোগ দিতে পথে রয়েছে। ভেতরে দাহ্য পদার্থ থাকায় অগ্নি নির্বাপনে সমস্যা হচ্ছে আমাদের। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান

ময়মনসিংহের মুক্তাগাছার কৃতী সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক ড. হীরা সোবহান ...

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ...

নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে স্বামীকে কৌশলে ডেকে এনে বেঁধে রেখে তার স্ত্রীকে ...