
নারী শিক্ষার্থীদের জন্য দুইদিন ব্যাপী মেহেদী উৎসব আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বটতলায় সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দুইদিন ব্যাপী এ উৎসবের আয়োজন করেছে তারা।
সরেজমিনে দেখা যায়, বটতলার পাশেই সুসজ্জিত সামিয়ানা টাঙিয়ে চারটি বুথ স্থাপন করা হয়েছে। যার একটি তাদের সংগঠন সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। বাকি গুলোতে উপহার, অনুভূতি বক্স সহ মেহেদী দেওয়ার জন্য আলাদা আলাদা বুথের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া উৎসবে আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন ব্যানার সাটানো হয়েছে। একটি ব্যানারে লেখা, প্রিয় ভাইয়েরা আপনার ভিতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন। উৎসবের মাধ্যমে সংগঠনটির সদস্যরা সদস্য আহ্বান করে নারী শিক্ষার্থীদের মাঝে প্রচারপত্র প্রচার করছেন।
মেহেদী উৎসবের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। লাইনে দাঁড়িয়েও অনেকে মেহেদী দিচ্ছেন।
এসময় ইংরেজি বিভাগের এক নারী শিক্ষার্থী বলেন, ফেসবুকে দেখে ক্লাস শেষ করেই বান্ধবীদের নিয়ে চলে এসেছি মেহেদী দিতে। মেহেদী লাগাতে আমি অনেক পছন্দ করি তাই এই সুযোগ মিস করতে চাইনি। এখানের আপুরা অনেক আন্তরিক। আমরা চাই তারা এরকম আয়োজন আরও বেশি বেশি করুক।
ছাত্রী সংস্থার ইবি শাখার সভানেত্রী ইয়াসমিন আক্তার বলেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দুই দিনব্যাপী মেহেদি উৎসবের আয়োজন করা হয়েছে। সুস্থ সংস্কৃতিচর্চার উদ্দেশ্যে শুধুমাত্র ছাত্রীদের নিয়ে এটি একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। মেহেদি উৎসব সহ আরও অনেক আয়োজনের নিয়মিত আয়োজক ইসলামি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রীসংস্থা। বিগত ফ্যাসিস্ট সময়ে এ ধরনের আয়োজন বিস্তৃত পরিসরে ছাত্রীদের সম্পৃক্ততায় আনা সম্ভব হয় নি। ফ্যাসিস্ট পরবর্তী সময়ে এসে আমরা ছাত্রীদের নিয়ে কার্যক্রম গুলো করার চেষ্টা করছি এবং সামনের দিন গুলোতেও এ ধরনের কার্যক্রম গুলো চলমান থাকবে ইনশাআল্লাহ। আমরা এই উৎসবের মাধ্যমে সকল ছাত্রীবোনদের সাথে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাচ্ছি ইনশাআল্লাহ।
বিএইচ
- ১১ ঘণ্টায় বেড়েছে ৩৩৬ কোম্পানির শেয়ার দর
- ২বিশ্ববাজারে ৫ শতাংশের বেশি কমলো তেলের দাম
- ৩`যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও হামলা করবে না’
- ৪টেকনো ড্রাগসের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ৫আরএকে সিরামিকসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬পিপলস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭পিকআপ সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- ৮কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৯জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ১০আজ ফের শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৩কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৬সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৭সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৮২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত