ডেস্ক নিউজ
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫ ৯:৩৩ এএম

মৌলভীবাজারের মর্যাদাহানির হুমকিতে জেলাবাসীর ক্ষোভ গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ কর্তৃক মৌলভীবাজার জেলাকে বিচ্ছিন্ন করার হুমকি ও কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে তীব্র ক্ষোভে ফুঁসে পড়েছে জেলাবাসী। এরই অংশ হিসেবে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে এক গণঅবস্থান কর্মসূচি।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে শহরের চৌমহনায় জেলা বাসীর আয়োজনে আয়োজিত এই গণঅবস্থান কর্মসূচিতে রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

বক্তারা বলেন, “মৌলভীবাজারের মর্যাদাহানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জেলার সম্মান ও ঐতিহ্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

বক্তারা আরও বলেন, “মৌলভীবাজার একটি ঐতিহ্যবাহী ও সংস্কৃতিমণ্ডিত জেলা। এর মর্যাদা, সংস্কৃতি ও সুনাম রক্ষায় যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে দলমত নির্বিশেষে ঐক্য গড়ে তুলব।”

শেষে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান—অবিলম্বে মৌলভীবাজার জেলার মর্যাদা অক্ষুন্ন রাখতে এ বিষয় নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়ার জরুরী।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের আলিসারকুল (বরপাড়া) এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা ...

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...