প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২১ ৭:২২ পিএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের কলকারখানা চলছে। লোকজন বেকার হয়নি। রেমিট্যান্স আসছে, বিদেশে যাওয়া আসা এখনো অব্যাহত আছে। ইমপোর্ট এক্সপোর্ট চলছে, খাদ্যের অভাব হয়নি। করোনা নিয়ন্ত্রণ কোন যাদু মন্ত্র দিয়ে হয়নি, এটা ম্যাজিক নয়, এর পিছনে অনেক খাটা খাটনি করতে হয়েছে। সমালোচনা হতে পারে, যারা এ বিষয়ে জানে না তারা তো সমালোচনা করবেই।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় মন্ত্রী বলেন, আমরা ভ্যাকসিন এনেছি, ভ্যাকসিন আনার জন্য এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন কোম্পানি নাই যার সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে কথা না বলেছি এবং যোগাযোগ না করেছি। বাংলাদেশ হলো পৃথিবীর দুইশো দেশের মধ্যে ছয় নম্বর দেশ, যে পাবলিকলি ভ্যাকসিন দিচ্ছে।

তিনি আরও বলেন, একটা ল্যাব থেকে এখন দেশে দুইশো ছয়টি ল্যাব হয়েছে। বেড ৯০ পার্সেন্ট খালি এখন। আইসিইউ এখন ৭০ পার্সেন্ট খালি। দেশে টোটাল রোগী আছে ১৩’শ। ১৭ কোটি লোকের মধ্যে আইসিইউতে রোগী রয়েছে মাত্র দুইশো।

আমাদের সংক্রমণের হার টু পয়েন্ট থ্রি, টু পয়েণ্ট সিক্স এর মধ্যে ভেরি করতেছে। মৃত্যুহার দেড় পাসের্ন্ট, আমেরিকাতে মৃত্যুহার চার পাঁচ পাসের্ন্টে ঠেকেছে। আমাদের সুস্থ্যতার হার ৯০ পাসের্ন্ট এখন, এগুলো এমনি এমনি হয় নাই। এর পেছনে শ্রম দিতে হয়েছে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

আলোচনা সভায় পৌর মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস.এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

শেয়ার

পাঠকের মতামত

সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

জাতীয় সংসদ ভবনের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ...

প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) ...

গৃহায়ন প্রতিমন্ত্রী উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি ...

বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা বাড়ানোর বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে রাশিয়া। ...

গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

চলমান গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা ...