
করোনা মহামারী পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দেশটিতে জন্মহার কমছে। পাশাপাশি বেশি বয়সের লোকজন শ্রমবাজারের বাইরে চলে যাচ্ছেন। এই অবস্থায় শ্রমিক সংকট কাটাচ্ছেন অভিবাসীরা। মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় অবদান রাখছেন তারা।
প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের ১৮ দশমিক ৬ শতাংশ কর্মীই ছিলেন অভিবাসী। দেশটির ইতিহাসে যা রেকর্ড। মার্কিন কৃষি, প্রযুক্তি ও স্বাস্থ্য খাতে স্বদেশীদের অংশগ্রহণ কমছে। সেই জায়গা পূরণ করছেন অভিবাসীরা।
যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো এসব তথ্য দিয়েছে। দেশটির অর্থনীতিবিদ, নিয়োগদাতা ও ফেডারেল রিজার্ভ কর্মকর্তারাও বলছেন, মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখছেন অভিবাসীরা।
বিদায়ী এপ্রিলে আমেরিকায় ১ লাখ ৭৫ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। প্রত্যাশার চেয়ে যা কম। তবে এসময়ে বিদেশে জন্ম নেয়া কর্মী বেড়েছে। যে হার প্রায় ৬৬ শতাংশ।
অলাভজনক পরামর্শক সংস্থা ন্যাশনাল ইমিগ্রেশন ফোরামের সিইও জেনি মারে বলেন, ২০২২-২৩ অর্থবছরে যুক্তরাষ্ট্রে জন্মহার কমেছে ২ শতাংশ। সেই সঙ্গে বৃদ্ধদের সংখ্যা বেড়েছে। ফলে দেশটির শ্রমশক্তিতে অংশগ্রহণের মতো পর্যাপ্ত কর্মী নেই। সেই শূন্যস্থান পূরণ করছেন অভিবাসীরা। শ্রমবাজারকে শক্তিশালী ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সাহায্য করছেন তারা।
অভিবাসীদের সহায়তায় যুক্তরাষ্ট্রে বিভিন্ন খাতে উৎপাদন বাড়ছে। তাদের জন্য আগামী দশকে দেশটির জিডিপি ৭ ট্রিলিয়ন ডলার বাড়বে। গত ফেব্রুয়ারিতে কংগ্রেসনাল বাজেট অফিসের পরিচালক ফিলিপ সোয়াগেল এই পূর্বাভাস দেন।
তিনি বলেন, ২০২৩-৩৪ সালে যুক্তরাষ্ট্রে অভিবাসী কর্মীর সংখ্যা হবে ৫২ লাখ। ফলে দেশটির শ্রমবাজার আরও বড় হবে। তাতে পরবর্তী দশকের শেষদিকে ইউএস জিডিপি প্রায় ৭ ট্রিলিয়ন ডলার বাড়বে। এছাড়া রাজস্ব ১ ট্রিলিয়ন ডলার বৃদ্ধি পাবে।
বিশ্লেষকরা বলছেন, মজুরি বৃদ্ধির জন্য কোম্পানিগুলোর ওপর চাপ সৃষ্টি করে না অভিবাসীরা। ফলে পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে পারে আমেরিকা। এতে মূল্যস্ফীতি কমছে।
ইকোনমিক পলিসি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও মার্কিন শ্রম বিভাগের সাবেক প্রধান অর্থনীতিবিদ হেইডি শিয়েরহোলজ জানান, শ্রমবাজারে প্রত্যাশার চেয়ে বেশি অভিবাসী মূল্যস্ফীতিজনিত সমস্যা সমাধান করছে।
- ১ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩সাপ্তাহিক দর পতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৪সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৫প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ
- ৬সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ৭রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ৮যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ৯আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ১০দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৬এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৭ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৮বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৯শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ১০পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত





পাঠকের মতামত