
যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ সচল আগ্নেয়গিরি মাউনা লোয়াতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপের ভলকানিক অ্যাকটিভিটি সার্ভিস।
বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাতে আগ্নেয়গিরিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর সতর্কতা জারি করেছে সংস্থাটি। তবে তারা জানিয়েছে, অগ্ন্যুৎপাতের কারণে বের হওয়া লাভা আগ্নেয়গিরির উপরের দিকেই (সামিট অ্যারিয়া) আছে এবং এর আশপাশে যেসব বসতি আছে সেগুলো ঝুঁকিতে নেই।
তবে সংস্থাটি জানিয়েছে, পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী, যখন কোনো আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয় তখন শুরুর দিকে এটিতে বিভিন্ন পরিবর্তন পরিলক্ষিত হয় এবং খুব দ্রুততার সঙ্গে আগ্নেয়গিরি থেকে বের হওয়া লাভার পরিমাণ বেড়ে যেতে পারে। ফলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তারা।
মাউনা লোয়ায় যখন রোববার প্রথম অগ্ন্যুৎপাত শুরু হয় তখন উপদেশমূলক সতর্কতা জারি করা হয়। পরবর্তীতে এটি পরিবর্তন করে বড় সতর্কতা জারি করা হয়।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ তাদের সতর্কবার্তায় আরও জানিয়েছে, হাওয়াইন ভলকানো অবজারভেটোরি (এইচভিও) যত দ্রুত সম্ভব ড্রোন দিয়ে সার্বিক পরিস্থিতি দেখা এবং আরও ভালো তথ্য দেওয়ার চেষ্টা করবে।
এদিকে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ পরবর্তী আপডেটে জানিয়েছে, অগ্ন্যুৎপাতের পর ওই স্থানে দুই ঘণ্টার মধ্যে বেশ কয়েকবার ভূমিকম্পের ঘটনা ঘটে। এরমধ্যে একটি ৪.২ মাত্রার ভূমিকম্প ছিল।
মাউনা লোয়া আগ্নেয়গিরিটি হাওয়াইয়ের একটি বড় দ্বীপের বেশিরভাগ অঞ্চলজুড়ে অবস্থিত। এটি প্রশান্ত মহাসাগরের ১৩ হাজার ৬৭৯ উচ্চতায় অবস্থিত। এখানে সর্বশেষবার বড় ধরনের অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে ১৯৮৪ সালের মার্চ এবং এপ্রিল মাসে। সে বছর এ আগ্নেয়গিরির লাভা হিলো শহরের কাছাকাছি (৮.০৫ কিলোমিটার) চলে এসেছিল।
সূত্র: রয়টার্স
- ১রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ২যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ৩আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ৪দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ৫ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ৬হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৭সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৮১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৯দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ১০জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৬এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৭ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৮শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৯বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ১০পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত





পাঠকের মতামত