
তৈরি পোশাকসহ বিভিন্ন উৎপাদিত বস্তুর উপর কর হার কমাতে বিভিন্ন সংগঠনগুলো এনবিআরকে প্রস্তাবনা দিয়েছে। এর মধ্যে যেসকল বিষয়গুলো যুক্তিসংগত সেগুলোর কর হার কমিয়ে আগামী বাজাটে প্রস্তাবনা তৈরি করবেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
রোববার (১৮ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর যৌথ উদ্যোগে ‘জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪১তম সভায়’ ভার্চ্যুয়ালিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রেভিনিউ কালেকশন আমাদের মূল লক্ষ্য। একইসঙ্গে অস্বচ্ছতা ও কর ফাঁকির জায়গাগুলো সংকুচিত করাতে এনবিআরের কার্যক্রম পরিচালনা করছে। আমরা বিজনেস ফ্রেন্ডলি রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন করতে চাই। যার মাধ্যমে সাপোর্ট করা হবে লোকাল ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেসিলিটেশন।
‘আমরা সবাই জানি কর হার হ্রাস করা হলে কর প্রধান সহজ হবে। আমরা এই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি। তবে দেশের ডেভেলপমেন্ট গ্রোথ রিলেটেড রেভিনিউ কালেকশন করতে হবে। আমরা কর বৃদ্ধির অংশ হিসেবে আইসিএবির সাথে পিবিএস নামক একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট করা হয়েছে যেটা সাহায্য করবে জবাদিহিতামূলক অডিট রিপোর্টে। এবং এটার মাধ্যমে একাদিক অডিট রিপোর্ট প্রনয়ণ ও অসাধু ব্যবসায়ীদের চিহিৃত করতে সাহায্য করবে।এর মাধ্যমে আমরা সঠিক আয়-ব্যায়ের হিসাব পাবো। যার ফলে কর্পোরেট কর ভবিষ্যতে কমিয়ে আনা যাবে।’
অভ্যন্তরীন সম্পদ বিভাগ ও চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা অটোমেশনের মাধ্যমে বিজনেসসহ অন্যান্য বিষয়ে সচ্ছতা আনতে কাজ করছি। আমাদের সকল কার্যক্রম এনবিআরের সক্ষমতা এবং করদাতাদের সাচ্ছতা এনে দিবে। আমরা উন্নত দেশ হতে যাচ্ছি সামনে আমরা হাই ভালুয়েড প্রডাক্ট ও হাই ভেলুএড নেটওয়ার্ক প্রডিউস করবো।’
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন। এছাড়া এফবিসিসিআই এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ মুনতাকিম আশরাফসহ অনেকে বক্তব্য রাখেন।
- ১মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত রাবির ইফাদ বাঁচতে চান
- ২সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে
- ৩সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ৪চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে : পর্যটনমন্ত্রী
- ৫সরিষাবাড়ীতে সড়ক ও বাসাবাড়ীতে ঢুকছে দূষিত পানি
- ৬চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৭বেড়ায় পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা
- ৮হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- ৯চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত
- ১০ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
- ১সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৪বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৫ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ৬চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৭সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৮চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ৯জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ১০সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি





পাঠকের মতামত