
সনাতন ধর্মালম্বীদের অনুষ্ঠান পবিত্র রথযাত্রার কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রোববার (৭ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান।
ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, আজ সনাতন ধর্মালম্বীদের একটি অনুষ্ঠান আছে, সেটি হল পবিত্র রথযাত্রা। এটি স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হয়ে লালবাগে গিয়ে শেষ হবে। রথযাত্রাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীরা ঢাকার বিভিন্ন এলাকা থেকে পুরান ঢাকায় যাতায়াত করবেন।
তিনি বলেন, ট্রাফিক মুভমেন্টের আগাম বার্তা আমরা বিভিন্ন সময় দেওয়ার চেষ্টা করি। ঢাকা মহানগরীতে বিভিন্ন প্রোগ্রামকে কেন্দ্র করে ট্রাফিকের অবস্থা কিন্তু উঠানামা করে। এছাড়া সপ্তাহের বিভিন্ন দিনে ট্রাফিকের অবস্থা উঠানামা করে। রবিবার সপ্তাহের প্রথম কর্ম দিবস। রবিবারে অন্যান্য দিনের তুলনায় ট্রাফিক মুভমেন্ট বেশি থাকে।
আরেকটি বিষয় হচ্ছে, বেশ কিছুদিন ধরে শিক্ষার্থীদের একটি মুভমেন্ট চলছে। এসব মিলিয়ে আজ বিকেল থেকে পুরান ঢাকা, রমনা, মতিঝিল, শাহবাগ, ধানমন্ডি, গুলিস্তান, লালবাগ ও ওয়ারী এলাকার বিভিন্ন স্থানে অন্যান্য দিনের তুলনায় যানজট বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যারা এসব এলাকায় যাতায়াত করবেন তাদের অনুরোধ জানাবো, তারা যেন হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হন।
এএন
- ১হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ২সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৩১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৪দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৫জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৬বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৭জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৮বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ৯সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১০দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : স্থানীয় সরকার মন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৯শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ১০চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২





পাঠকের মতামত