প্রকাশিত: জুলাই ১০, ২০২৪ ৪:২৩ পিএম
সড়ক দুর্ঘটনা

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় জুঁই (৭) নামে প্রথম শ্রেণির এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে নবাবপুরের পদমদী চন্দনা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুঘর্টনা ঘটে।

নিহত জুঁই উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী ডাঙ্গাপাড়া গ্রামের আবেদ আলী শেখের নাতনি ও চায়না খাতুনের মেয়ে। সে পদমদী চন্দনা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়তো।

স্থানীয় বাসিন্দা এম এ কুদ্দুস বলেন, স্কুলছাত্রী জুঁই তার নানাবাড়িতে থেকে লেখাপড়া করতো। স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এএন

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...