
শান্ত পদ্মা নদীর বুকে জেগে ওঠা চরে ঝাঁক বেঁধে আকাশে ডানা মেলছে অতিথি পাখির দল। নদীর দামুস থেকে দামুসে উড়ে চলা পাখির কিচির-মিচিরে মুখরিত পদ্মাচর। পানি নিয়ে খেলা, খাবারের সন্ধান, খুনসুটি আর বিশ্রাম শেষে হঠাৎ করেই উড়ে চলার দৃশ্য যেন জলরঙে আঁকা ছবি।
ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজবাড়ীর বুক চিড়ে বয়ে যাওয়া নদীসহ নদীর পাড়ের গ্রাম ও জলাশয়ে মুগ্ধতার আবেশ ছড়াচ্ছে এ দৃশ্য। শুক্রবার (২০ নভেম্বর) রাজবাড়ীর পদ্মা চরের বিভিন্ন পয়েন্টে এ সব দৃশ্য উঠে এসেছে।
শীতের আগমন সেই সাথে পদ্মার বুকে জেগেছে চর আর রাজবাড়ীর পদ্মা নদীর চরকে ঘিরে বেড়েছে অতিথি পাখির কলরব। তিব্বতীয় মানিকচক, সাইবেরিয়ান ফিদ্দাসহ দেখা মিলছে বিলুপ্ত নানা প্রজাতির পাখিও। রাজবাড়ী জেলা বন বিভাগ বলছে, পরিবেশগত উন্নতি ও খাবারের প্রাচুর্য অসময়েও বাড়িয়েছে পাখিদের বিচরণ। নৈস্বর্গিক এ দৃশ্য খুব সহজে আকৃষ্ট করছে দর্শনার্থীদের। এতে বাড়তি রোজগারে ব্যস্ততা বেড়েছে মাঝিদেরও।
রাজবাড়ী বন বিভাগের দেয়া তথ্য মতে, এ বছর জেলার দৌলতদিয়া, রাজবাড়ী, পাংশার হাবাসপুর, বাহাদুরপুর সহ বেশ কয়েকটি স্থানে স্থায়ী বাসা বেঁধেছে শত শত পরিযায়ী পাখি। রাজবাড়ী জেলার বন কর্মকর্তা প্রবীর কৃঞ্চ বোষ বলেন, বিভিন্ন ধরণের গাছপালা বেড়েছে তাই পাখির খাবার এবং বসবাসের জায়গা পাওয়ায় পাখিরা স্বাচ্ছন্দ্য বোধ করছে। অন্যদিকে নদীতে চর জাগায় সেখানে খাবার আহরণের জন্য ছুটে আসছে পাখিরা।
- ১গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ২পাথরঘাটায় পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে ট্রলার থেকে মাসোহারা আদায়ের অভিযোগ
- ৩ব্লক মার্কেটে লেনদেন ২৭ কোটি টাকার
- ৪সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৫ইবিতে জুলাইয়ের সম্মুখসারীর নেতাদের আগমন
- ৬দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- ৭দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ৮মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
- ৯চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ১০লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৬‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৭ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৮কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৯তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ১০চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন





পাঠকের মতামত