
ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারে প্রবেশের টিকিটের দাম ২০ শতাংশ বাড়ছে। আগামী জুন থেকেই এই বাড়তি অর্থ গুণতে হবে দর্শনার্থীদের। টাওয়ারটির জরুরি সংস্কার কাজে অর্থায়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রভাবশালী মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, এখন টিকিট কেটে লিফট দিয়ে আইফেল টাওয়ারের শীর্ষে উঠতে হয়। এক্ষেত্রে দর্শনার্থীদের খরচ হয় ২৯ দশমিক ৪০ ইউরো। আগামী ১৭ জুন থেকে যা হবে ৩৫ দশমিক ৩০ ইউরো। বাংলাদেশি মুদ্রায় তা ৪৩ হাজার ৪৮৬ টাকা।
প্যারিস সিটি কাউন্সিলের সদস্যরা এর পক্ষে ভোট দিয়েছেন। এছাড়া আইফেল টাওয়ারের অপারেটর এসইটিই’র জন্য পুনঃপুঁজিকরণ পরিকল্পনায় সমর্থন দিয়েছেন। সেটি পরিচালনার জন্য অপারেটরের কাছ থেকে নেয়া বার্ষিক ফি কমিয়েছেন তারা।
করোনা মহামারি চলাকালীন দর্শনার্থী হ্রাস এবং সংস্কার খরচ বেড়ে যাওয়ায় আর্থিক সংকটে পড়ে আইফেল টাওয়ারের পরিচালনা কর্তৃপক্ষ। অপর্যাপ্ত বিনিয়োগের প্রতিবাদে চলতি বছরের শুরুতে ধর্মঘটে গিয়েছিলেন স্থাপনাটির কর্মীরা।
২০২০ ও ২০২১ সালে প্রায় ১২ কোটি ইউরোর ঘাটতিতে পড়েছিল কর্তৃপক্ষ। শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, জনপ্রিয় পর্যটনকেন্দ্রটিতে রং করাসহ রক্ষণাবেক্ষণের বিশাল কাজে এর আগে বরাদ্দ ৬ কোটি ইউরো অপর্যাপ্ত ছিল।
বিশ্বের সবচেয়ে ঐতিহ্যাবাহী স্মৃতিস্তম্ভগুলোর একটি আইফেল টাওয়ার। ১৮৮৯ সালে বিশ্ববাসীর জন্য এটি উন্মুক্ত করা হয়। স্থপতি গুস্তাভ আইফেল এই মাস্টারপিস স্থাপনাটি নির্মাণ করেন। এরপর থেকে সেটি ১৯বার রং করা হয়েছে।
সেসময় আইফেল সুপারিশ করেছিলেন, অনিবার্য মরিচা এড়াতে প্রতি ৭ বছর পরপর এতে রং করা উচিত। কিন্তু ৩০০ মিটার (৯৮৫ ফুট) উঁচু লোহার কাঠামোটিতে (অ্যান্টেনাসহ ৩৩০ মিটার) ২০১০ সালের পর আর পূর্ণাঙ্গ রঙের কাজ হয়নি।
করোনাজনিত বিধিনিষেধের কারণে ২০২০ সালে আইফেল টাওয়ারে ভ্রমণ করা দর্শনার্থী সংখ্যা মাত্র ১৫ লাখে নেমে এসেছিল। তবে গত বছর তা বেড়ে প্রায় ৬০ লাখে পৌঁছেছে, যা কোভিড-পূর্ব সময়ের কাছাকাছি।
- ১বন্যা দূর্গতের সহযোগীতায় মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়
- ২ভোলা চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ, সম্পাদক কামাল
- ৩প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ৪কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জনকে সাময়িক বরখাস্ত
- ৫সাত বছরের শিশুকে ধর্ষণ, বিচার দাবিতে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
- ৬সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ৭এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ৮কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ জনকে কুপিয়ে হত্যা
- ৯কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ১০রংপুর বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৩কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৪বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত
- ৮তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৯অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া
- ১০শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল





পাঠকের মতামত