
দখলদার ইসরায়েল সামরিক বাহিনী লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স্থাপনের কাজ শুরু করেছে।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি দৈনিক মারিভ।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে মারিভের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবানন অঞ্চলকে নিজেদের স্থায়ী নজরদারির মধ্যে রাখতেই নেওয়া হয়েছে। তবে দক্ষিণ লেবাননের ঠিক কোথায় সেনাপোস্ট স্থাপন করা হচ্ছে— সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূল করতে গত ২ মার্চ থেকে সেখানে সেনা অভিযান পরিচালনা করছে আইডিএফ। সরকারি হিসেবে চলমান অভিযানের শুরু থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন চার হাজার ১৩৪ জন, আহত হয়েছেন ১২ হাজার ২২৪ জন বাস্তুচ্যুত হয়েছেন কমপক্ষে ১০ লাখ।
এই সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক দফা সংলাপ হয়েছে দুই দেশের সরকারি প্রতিনিধির মধ্যে। সর্বশেষ দফার সংলাপ শেষ হয়েছে গত বুধবার, ইতালির রাজধানী রোমে। সেই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা দক্ষিণ লেবাননের দুই এলাকা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করতে একটি চুক্তির ফ্রেমওয়ার্ক এবং শর্তাবলী নিয়ে আলোচনাও করেছেন।
গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি শান্তি চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে বলা হয়েছিল, লেবাননের দুই এলাকায় ‘পাইলট’ বা পরীক্ষামূলকভাবে আইডিএফের কয়েকটি সেনা দলের উপস্থিতি থাকবে। বাকি এলাকগুলো থেকে সেনা প্রত্যাহার শুরু হবে এবং ‘পাইলট’ এলাকা থেকে সবার শেষে সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে।
উল্লেখ্য, লেবাননে সামরিক অভিযান ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর অসন্তুষ্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট লেবাননে সামরিক অভিযান বন্ধের পক্ষে, কিন্তু নেতানিয়াহু চান অভিযান অব্যাহত থাকুক। সাম্প্রতিক অতীতে এই নিয়ে একাধিকবার নেতানিয়াহুকে কড়া ভাষায় ধমক ও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
মার্কিন প্রশাসন লেবাননে আইডিএফের অভিযান বন্ধের জন্য এখনো ইসরায়েলের ওপর চাপ আছে মার্কিন প্রশাসনের। তবে সেই চাপকে দৃশ্যত ‘পাত্তা’ না দিয়েই দক্ষিণ লেবাননে সেনাঘাঁটি করছে ইসরাইল।
সূত্র: আনাদোলু এজেন্সি
এনজে
- ১সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১
- ২মরণনেশা ক্যাসিনো আসক্তিতে এক তরুণের মৃত্যু
- ৩সৌদির বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার নিন্দা জানাল বাংলাদেশ
- ৪সুন্দরবনের ৮ হাজার ২৭১ জেলে পরিবারের জন্য ভিজিএফ চাল বরাদ্দ
- ৫গ্যাস সংকট সাময়িক, দু-তিন দিনের মধ্যেই সমাধান: যুগ্ম সচিব
- ৬দ্বিতীয় ধাপে শৈলকুপার ২ হাজার ৫০০ জন পাবেন কৃষক কার্ড
- ৭ফ্রিল্যান্সার ও সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন সহজে নতুন নির্দেশনা
- ৮সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
- ১০মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৩নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৬ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৭সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ১০বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী





পাঠকের মতামত