
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের মুখপাত্র এবং যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটছে। এ সংকট সাময়িক, দু-তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।
বুধবার (২২ জুলাই) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মনির হোসেন চৌধুরী।
যুগ্ম সচিব বলেন, খুবই রিসেন্টলি, গতকাল আমাদের দুটো এফএসআরইউ’র মধ্যে একটা এফএসআরইউয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আপনারা জানেন যে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তো আসলে কারও কিছু করণীয় থাকে না। আমাদের দুটো এফএসআরইউ থেকে আমরা এলএনজি মুডে প্রায় এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস বা এক হাজার ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস আমরা পেয়ে থাকি। তো একটাতে সংকট দেখা দিলে স্বাভাবিক কারণেই একটা ডিসরাপশন (সরবরাহে ঘাটতি) তৈরি হয়।
মনির হোসেন চৌধুরী বলেন, সেই ডিসরাপশনের কারণেই আপনারা লক্ষ্য করেছেন যে সিএনজি স্টেশনগুলোতে একটু লাইন আছে। বাট এটা খুবই সাময়িক, আমাদের মেরামতের কাজ চলছে, আশা করছি যে ইনশাল্লাহ আমরা দু-তিন দিনের মধ্যেই এটার সমাধান হয়ে যাবে।
যুগ্ম সচিব আরও বলেন, গ্যাসের একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু আমরা দেশীয় উৎস থেকে পাই। প্রাকৃতিক গ্যাসের দেশীয় চাহিদা হচ্ছে ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। আমরা সরবরাহ করতে পারি সব মিলিয়ে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। ফলে কিছুটা ঘাটতি তো আমাদের আছেই, এটা দীর্ঘদিনের সমস্যা আসলে।
তিনি বলেন, আপনারা জানেন যে এক্সপ্লোরেশন (তেল-গ্যাস অনুসন্ধান) নিয়ে অনেকদিন কাজ হয়নি, সেটা বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা খুবই অ্যাগ্রেসিভলি চেষ্টা করছি ড্রিলিংয়ের কাজগুলো এগিয়ে নিতে। অন্যান্য যেসব ইনফ্রাস্ট্রাকচার আছে, এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) থেকে শুরু করে অন্য জিনিসগুলো, সেগুলোও সরকার খুব দ্রুততম সময়ের মধ্যে যাতে বাস্তবায়ন করা যায়, সেই কাজগুলো করে যাচ্ছে।
বিএইচ
- ১রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার
- ২পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৩রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ৪দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
- ৫কুষ্টিয়ার দৌলতপুরে চা দোকানির মরদেহ উদ্ধার
- ৬লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৭বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৮বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০ভরিতে ৩৩২৪ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ১মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ২বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৩পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ৪রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৬রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৭পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ৮ব্লক মার্কেটে লেনদেন ২২ কোটি টাকার
- ৯এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ১০মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের





পাঠকের মতামত