
সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ মনে করে যে, এ ধরনের পদক্ষেপ উত্তেজনা বৃদ্ধি, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করা এবং আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য ব্যাহত করার ঝুঁকি তৈরি করে। বাংলাদেশ লোহিত সাগরসহ আন্তর্জাতিক সামুদ্রিক পথগুলোতে ইউএনসিএলওএসসহ আন্তর্জাতিক আইন অনুযায়ী নিরবচ্ছিন্ন ও আইনসম্মত নৌচলাচলকে সমর্থন করে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, লোহিত সাগর, যা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ; সেখানে যেকোনো ধরনের ব্যাঘাত বিশ্বজুড়ে মানুষের জন্য গুরুতর অর্থনৈতিক পরিণতি বয়ে আনবে। তাই বাংলাদেশ সব নাবিক ও পণ্যের নিরাপত্তা ও সুরক্ষার আহ্বান জানায়। বাংলাদেশ সব পক্ষকে আন্তর্জাতিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতাকে সম্মান করতে, সামুদ্রিক নিরাপত্তাকে বিপন্ন করতে পারে এমন পদক্ষেপ থেকে বিরত থাকতে এবং কূটনীতিতে যুক্ত হতে আহ্বান জানায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং তার ধারাবাহিক অবস্থান পুনর্ব্যক্ত করে যে, সংলাপ, কূটনীতি এবং শান্তিপূর্ণ আলোচনাই সংঘাত নিরসনের একমাত্র টেকসই উপায়।
বিএইচ
- ১প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ২বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে অঙ্গীকার
- ৩উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ
- ৪রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
- ৫মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৬৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫
- ৭বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী
- ৮রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৯বিদেশি শিক্ষার্থী আকর্ষণে জাতীয় নীতিমালা করতে হবে : শিক্ষামন্ত্রী
- ১০ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬UCB Price Sensitive Information
- ৭চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৮ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে





পাঠকের মতামত