জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬ ২:৪১ পিএম

দক্ষিণ চট্টগ্রামে বন্যা দূর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়। শান্তিনীড়ের উদ্যোগে উত্তরণ ও উত্তর ধুম স্পোটিং ক্লাবের সার্বিক সহযোগীতায় শুক্রবার (১৭ জুলাই) সকালে বাঁশখালির উপজেলার বৈলছড়ি ইউনিয়নের কুলীন পাড়ায় ও শেখেরখিলের ইউনিয়নে দুই শতাধিক বানভাসি মানুষের মাঝে খাদ্য সামগ্রী, প্রয়োজনীয় কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জসিম উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, সাবেক কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, শান্তিনীড় সংগঠনের সভাপতি নিজাম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মুহাম্মদ দিদারুল আলম, সহ সভাপতি শেখ কামরুল হাসান নিজামী, দুস্থ ও ত্রাণ সম্পাদক আবু সাঈদ, যুব ও ক্রীড়া সম্পাদক আবু বক্কর সিদ্দিক রিশাত, সাবেক কার্যনির্বাহী সদস্য আলমগীর ভুঁইয়া, অশোক রায়, সদস্য মাসুম সোহান, নুর সালমান লিমন, আবু সাবের নিজামী ফাওয়াজ,মাহমুদুল হাসান জাবেদ, সয়ন, মিঠুন, ফারদিন খন্দকার, আব্দুর রহমান, মেহেদী হাসান সাইমন, মোহাম্মদ মামুন, নাঈমুল ইসলাম আরমান, ফরহাদুল ইসলাম রিফাত, ইব্রাহিম নিশান, রাকিবুল ইসলাম প্রমুখ।

এবিষয়ে জানতে চাইলে শান্তিনীড় সভাপতি মোঃ নিজাম উদ্দিন বলেন, অতীতে ফেনী ও মিরসরাইয়ে বন্যা দূর্গতের সহযোগীতায় পাশে দাঁড়িয়েছিল শান্তিনীড়। সম্প্রতি দক্ষিণ চট্টগ্রামের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই বানভাসি মানুষের পাশে দাঁড়াতে শান্তিনীড়ের উদ্যোগে দুই শতাধিক পরিবারকে শুক্রবার খাদ্য সামগ্রী, কাপড় বিতরণ ও নগদ অর্থ করা হয়েছে। ভবিষ্যতেও এই সহযোগীতা অব্যাহত থাকবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...