
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় হাওদা বিলে গোসল করতে নেমে নিখোঁজের ১৫ ঘণ্টা পর এক আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ি এলাকায় হাওদা বিলের ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইন।
নিহত ২৪ বছর বয়সী অন্তর মদন ম্রং উপজেলার গাছাবাড়ি গ্রামের সুকান্ত চিরানের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তিনজন বন্ধুর সঙ্গে গাছাবাড়ি এলাকার হাওদা বিলে গোসল করতে যান অন্তর। ব্রিজ থেকে পানিতে লাফ দেওয়ার পর তিনি আর পানির ওপর ভেসে না উঠলে সঙ্গে থাকা বন্দুরা চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রোববার সকাল ৮ টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে সাড়ে ৮টায় হাওদা বিলের ব্রিজের নিচ থেকে অন্তরের মরদেহ উদ্ধার করা হয়।
এসআই বিমল চন্দ্র পাইন জানান, হাওদা বিলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া অন্তরের মরদেহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্থান্তর করা হবে।
টিআর
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে





পাঠকের মতামত