রায়হানুল ইসলাম আকন্দ
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬ ৩:৫৮ পিএম

জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেছেন, হুমায়ুন আহমেদ আমাদের ছেড়ে চলে গেছেন আজ ১৪ বছর। গত ১৪ বছরে শুধু মাত্র আমরা নুহাশ পল্লীর কর্মীরা মিলে হুমায়ুন আহমেদের জন্মদিন ও মৃত্যু দিন নিয়মিত পালন করছি। এর বাইরে তার জন্ম-মৃত্যু দিন পালনে রাষ্ট্র ও সরকারের কাছে আমার কিছু চাওয়ার নেই। এক সময় আশা ছিল, কিন্তু এখন কোন চাওয়াও নেই, আশাও নেই। আমরা পালন করে যাবো, যতদিন হুমায়ুন ভক্তরা থাকবে, নুহাশ পল্লীর একটি কর্মীও থাকবে আমার সন্তানরা আছে। ততদিন আমরা হুমায়ুন আহমেদের জন্মদিন ও মৃত্যু দিন নিয়মিত পালন করে যাবো।

রবিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় নুহাশ পল্লীতে হুমায়ুন আহমেদের ১৪তম মৃত্যু দিবসে প্রয়াত সাহিত্যিকের কবরে ফুলেল শুভেচ্ছা জানানো ও কবর জিয়ারতের পর শাওন সাংবাদিকদের এক স্বাক্ষাৎকারে এসব কথা বলেন। এসময় তার দুই ছেলে নিষাদ ও নিনিত ছাড়াও নুহাশ পল্লীর কর্মী ও হুমায়ুন ভক্তরা উপস্থিত ছিলেন।

নুহাশ পল্লীতে হুমায়ুন আহমেদের লেখা বই নিয়ে সবার জন্য একটি উন্মুক্ত লাইব্রেরী স্থাপনের প্রস্তাব দিলে শাওন বলেন, নুহাশ পল্লীসহ কয়েকটি স্থানে তার লেখা বইগুলো সংরক্ষণ করা আছে। তবে তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি।

একবার হুমায়ুন আহমেদের লেখা বইগুলো নিয়ে সবার জন্য উন্মুক্ত লাইব্রেরী স্থাপনের চেষ্টা করা হয়। কিন্তু অনেক পাঠক বই পড়ে আর তা ফেরত না দেওয়ায় ওই লাইব্রেরী স্থাপনের উদ্যোগ থেকে সরে যাওয়া হয়।

দিনটি পালন উপলক্ষে প্রয়াত লেখকের স্থাপিত নুহাশপল্লীতে কোরআন খানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া সাড়ে তিন শ’ এতিমের মাঝে খাবার বিতরণসহ নেয়া হয় নানা কর্মসূচী। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে হুমায়ুন পরিবার, তার ভক্ত, কবি, লেখক আর নাট্যজনদের ভিড় জমে লেখকের কবরে নুহাশ পল্লীর লিচু তলায় । তারা ফুল দিয়ে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন জনপ্রিয় এ লেখককে।

বৃষ্টি আর সবুজ প্রকৃতিকে বেশি ভালোবাসতেন নন্দিত লেখক হুমায়ূন আহমেদ। তাই তার বিয়োগ দিনেও অমর কানন নূহাশ পল্লীতে রবিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন হুমায়ূন আহমেদের ভক্তরা। কবরে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন সাহিত্যিক, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষ।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনারকেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জম্ম গ্রহণ করেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ। তার বাবা ফয়েজুর রহমান ও মা আয়েশা ফয়েজ। ২০১২ সালে ১৯ জুলাই মরন ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান। তবে বহুমাত্রিক প্রতিভার অধিকারী হুমায়ুন তার সৃষ্টিশীল কর্মের মাধ্যমে এদেশে ভক্ত ও অনুরাগীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন এমনটাই প্রত্যাশা তার অনুরাগীদের।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...