আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬ ৯:১৮ এএম

ইরানের বিভিন্ন প্রদেশে মার্কিন সামরিক হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০০ জনেরও বেশি।

শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে তিনজন নারী এবং ১৮ বছরের কম বয়সী একজন রয়েছেন। আহতদের মধ্যে ৪৭ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ইরানের দাবি, এই হামলায় দেশের বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল সেতু, বিদ্যুৎ অবকাঠামো এবং চাবাহার শহরের শহীদ কালান্তারি বন্দরের সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত একাধিক দফায় এই হামলা চালানো হয়। এতে হরমোজগান, বুশেহর, সিস্তান ও বেলুচিস্তান, খুজেস্তান এবং লোরেস্তান প্রদেশের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় চাবাহারের শহীদ কালান্তারি বন্দরের সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার ধ্বংস হয়েছে।

তবে বন্দরের জেটি, পণ্য ওঠানো-নামানোর সুবিধা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো অক্ষত রয়েছে। প্রেস টিভির দাবি, বন্দরের ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শুক্রবার স্থানীয় সময় এক বিবৃতিতে জানায়, তারা চাবাহারে অবস্থিত শহীদ কালান্তারি বন্দরের নজরদারি টাওয়ার সফলভাবে ধ্বংস করেছে। সেন্টকমের দাবি, এই টাওয়ারটি এমন একটি সামুদ্রিক নজরদারি ব্যবস্থার অংশ ছিল, যা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ওমান উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ পর্যবেক্ষণে ব্যবহার করত। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজ নজরদারিতে এটি ব্যবহৃত হতো বলে যুক্তরাষ্ট্রের দাবি।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, হামলার পরপরই কারিগরি ও পরিচালনাসংক্রান্ত দল ক্ষয়ক্ষতি পর্যালোচনা শুরু করেছে। পাশাপাশি এলাকা নিরাপদ করা এবং বন্দরের কার্যক্রম স্বাভাবিক করার কাজ চলছে। নিরাপত্তা পরীক্ষা শেষ হলে আবার পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম শুরু হবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পনটি প্রতিবেশী গুয়াতেমালা ও ...

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর প্রসঙ্গ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ...

মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নতুন করে যুক্তরাষ্ট্রের বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ...