
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক দিনগুলোতে ইরানের সঙ্গে পুনরায় পূর্ণমাত্রার যুদ্ধে জড়ানোর বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করেছেন। তবে এ বিষয়ে এখনই এগিয়ে যাওয়ার কোনও চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেননি।
এই তথ্য জানানো হয়েছেমার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়, শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা ট্রাম্পকে যুদ্ধ ‘শেষ করার’ জন্য বিভিন্ন সামরিক বিকল্পের বিষয়ে অবহিত করেন। তবে মার্কিন প্রেসিডেন্ট মনে করছেন, নতুন করে সামরিক সংঘাত শুরু হলে তা শেষ পর্যন্ত কোনও কূটনৈতিক সমাধান এবং ইসলামিক প্রজাতন্ত্রটির পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এছাড়া কাতারে চলমান পরোক্ষ আলোচনা আগামী ১৮ আগস্টের ৬০ দিনের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও চালিয়ে যাওয়ার বিষয়ে মার্কিন নেতা সম্মতি ইঙ্গিত করেছেন।
একই সঙ্গে বর্তমানে জারি থাকা সাময়িক চুক্তির শর্ত তেহরান লঙ্ঘন করলে, যেমনটি সাম্প্রতিক সময়ে বারবার ঘটেছে, ইরানি লক্ষ্যবস্তুগুলোতে সীমিত আকারে হামলা অব্যাহত রাখার বিষয়েই তিনি সন্তুষ্ট বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, চুক্তি সম্পাদনের সম্ভাবনাকে ধোঁয়াশাপূর্ণ করে ইরান গতকাল জানিয়েছে যে, তারা এই অঞ্চলে আসা শীর্ষ মার্কিন দূতদের সঙ্গে বৈঠকে বসবে না। ইরানি কর্মকর্তারা আরও বলেছেন, পারমাণবিক কর্মসূচির সম্ভাব্য সীমার মতো আরও কঠিন বিষয়গুলো নিয়ে আলোচনার আগে দুই পক্ষকে অবশ্যই দুই সপ্তাহ আগে স্বাক্ষরিত যুদ্ধবিরতির শর্তগুলো পরিষ্কার করতে হবে।
এই ঘটনাপ্রবাহ ইঙ্গিত করে যে, প্রাথমিক রূপরেখার মূল স্তম্ভগুলো নিয়ে দুই পক্ষের মধ্যে বড় ধরনের দূরত্ব রয়েছে। এই রূপরেখা অনুযায়ী, আর্থিক প্রণোদনার বিনিময়ে ইরানকে হরমুজ প্রণালির ওপর থেকে তাদের কঠোর নিয়ন্ত্রণ তুলে নেওয়ার কথা বলা হয়েছে এবং একটি স্থায়ী শান্তি চুক্তি কার্যকর করতে ৬০ দিনের আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার আগে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন করা হতো। বর্তমানে এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল আংশিকভাবে পুনরায় শুরু হয়েছে।
হরমুজই ইরানের সবচেয়ে বড় শক্তির হাতিয়ার: গালিবাফহরমুজই ইরানের সবচেয়ে বড় শক্তির হাতিয়ার: গালিবাফ
তবে ইরানি কর্মকর্তাদের দাবি, কৌশলগত এই জলপথের অপর পাশে থাকা মার্কিন মিত্র ওমানের পাশাপাশি এই ট্রাফিক বা যাতায়াত ব্যবস্থাপনার অধিকার তাদেরও রয়েছে। ৬০ দিনের মেয়াদ শেষ হলে আগামী আগস্টের মাঝামাঝি সময়ে তারা সেখানে টোল বা ফি আদায় শুরু করবে।
ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, হরমুজ প্রণালির সার্বভৌমত্ব ইরান ও ওমানের হাতে এবং এই প্রণালিতে জাহাজ চলাচল ইরানের নির্ধারিত ব্যবস্থার অধীন।
তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট করে জানিয়েছেন যে, ইরানকে এই আন্তর্জাতিক জলপথে টোল আদায় করতে দেওয়া হবে না। দ্য মাইকেল নোলস শো-তে তিনি বলেন, বিষয়টি এমন কোনও পরিস্থিতিতে গিয়ে শেষ হবে না যেখানে ইরানিরা হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজগুলো থেকে টোল আদায় করবে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এনজে
- ১কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ জনকে কুপিয়ে হত্যা
- ২কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৩রংপুর বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা
- ৪বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ৪৯ কোটি টাকা
- ৫ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ৬সাপ্তাহিক দর পতনের শীর্ষে সান লাইফ ইন্স্যুরেন্স
- ৭কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২
- ৮সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৯সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম
- ১০ইরানে সামরিক অভিযান বাড়ানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৩জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৪এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৯বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত
- ১০অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া





পাঠকের মতামত