
রাতভর চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে এসেছে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সুপারবোর্ড কারখানার আগুন। তবে এখনো পুরোপরি আগুন নেভেনি। রোববার (২৪ মার্চ) বিকেল থেকে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও বর্তমানে আগুন নির্বাপনে কাজ করছে ৫টি ইউনিট।
সোমবার (২৫ মার্চ) সকালে ফায়ার সার্ভিসের গজারিয়া ইউনিটের স্টেশন অফিসার রিফাত মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দমকল বাহিনীর অনবরত চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আর আগুন ছড়িয়ে পড়ার আশংকা নেই। তবে বিপুল পরিমাণ পাটকাঠি ও কাঠজাতীয় দাহ্য পদার্থ থাকায় পুরোপুরি নির্বাপন করা যাচ্ছে না আগুন। আগুন নেভাতে আরও সময় প্রয়োজন। পাশের মেঘনা নদী থেকে অনবরত পানি ছোঁড়া হচ্ছে অগ্নিকাণ্ডের স্থলে।
এদিকে ১৯ ঘণ্টাতেও আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।
এরই মধ্যে অগ্নিকাণ্ডের বিষয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন। ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দি এলাকায় মেঘনা নদীর তীরে সুপারবোর্ড কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো গোডাউন জুড়ে। এতে ধসে পড়ে গোডাউনের কাঠামো। খবর পেয়ে মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে একে একে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। আগুন নেভানোর কাজে ৭ জন আহত হলেও বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিএইচ
- ১রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ২যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ৩আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ৪দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ৫ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ৬হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৭সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৮১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৯দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ১০জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৬এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৭বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৮ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ১০পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত





পাঠকের মতামত