
নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে এগারটায় মেথিকান্দা রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থান থেকে লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
নিহত ব্যক্তির আনুমানিক বয়স ২৫। তার পরনে ছিল হালকা নীল রংয়ের ফুলহাতা গেঞ্জি এবং সাদা-কালো চেকের ট্রাউজার। ধারণা করা হচ্ছে, গতকাল সোমবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৬টার মধ্যে যে কোনো ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মেথিকান্দা রেলস্টেশনের ২০০ গজ দূরে রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি স্থানীয় লোকজন মেথিকান্দা স্টেশনের মাস্টার আশরাফ আলীকে জানালে তিনি রেলওয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় নরসিংদী রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ জানান, গতকাল রাত ২টা থেকে আজ ভোর ৬টার মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা কোনো ট্রেনের ধাক্কায় ব্যক্তিটির মৃত্যু হয়েছে। নিহতের কপাল ও হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় উদ্ধারের জন্য নানা মাধ্যমে চেষ্টা চলছে।
এনজে
- ১আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
- ২সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
- ৫বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৬ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ৭চাঁদপুরের সাবেক ডিসি মাজেদুর রহমানের বাধ্যতামূলক অবসর
- ৮রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি
- ৯শ্রীপুরের মাদক সম্রাট জাহাঙ্গীর আলম গ্রেফতার
- ১০ভরিতে ২২১৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ১০কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী





পাঠকের মতামত