প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫ ১:১৩ পিএম

কুষ্টিয়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আল মামুন হোসেন মন্ডল বলেছেন, রোগ–জীবাণু ও স্বাস্থ্যঝুঁকি কমাবে কসাইখানা।

বুধবার দুপুরে কুষ্টিয়ার মিরপুরে কসাইখানা সুষ্ঠু ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের উপর মাংস প্রক্রিয়াজাতকারীদের প্রশিক্ষণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষের আর্থিক সক্ষমতা বাড়ার সাথে সাথে স্বাস্থ্যসম্মত খাবার চান। আর তাই আধুনিক কসাইখানা নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে সচেতন জনগণ এই কসাইখানা থেকে জবাই করা পশুর মাংস খেতে চাইবেন। কারণ, এ কসাইখানায় সম্পূর্ণ স্বাস্থ্যসম্মতভাবে মাংস প্রক্রিয়া করা হবে। রোগ–জীবাণু ও স্বাস্থ্যঝুঁকি কমাবে এ কসাইখানা। এছাড়া এখানে জবাই করা পশুর চামড়াও থাকবে নিখুঁত।

আয়োজিত অনুষ্ঠানে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহিল কাফিাহ সংশ্লিষ্টরা উপস্থিত।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

পিকআপ সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হাতলিয়া এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুড়ীর এক ...

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও শিশুদের অধিকার নিশ্চিতকরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় জোরদারে একটি সমন্বয় ও পরামর্শ ...

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...