প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১০:২৯ এএম

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পাথরবাহী একটি ট্রাকের ধাক্কায় আলুবাহী ট্রলি উল্টে চালক ফরিদুল ইসলাম (৩০) নিহত হয়েছেন।

রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রলি চালক ফরিদুল ইসলাম (৩০) হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি এলাকার বাসিন্দা।

আদিতমারী থানার ওসি মাহমুদুন্নবী বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, রাত ১১টার দিকে আলু বোঝাই ট্রলি নিয়ে লালমনিরহাটের একটি কোল্ড স্টোরেজে যাচ্ছিলেন ফরিদুল। পথে সাপ্টিবাড়ি বাজার এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক ট্রলিকে ধাক্কা দেয়। পরে ট্রলিটি উল্টে গেলে চালক ফরিদুল ঘটনাস্থলেই মারা যান।

এসময় ওই ট্রলিতে থাকা হেল্পারও গুরুতর আহত হয়, তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

সাপ্টিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, সাপ্টিবাড়ি বাজার এলাকায় ট্রলিকে ধাক্কা দেওয়া ট্রাকটি কৌশলে পালিয়ে গেছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের আলিসারকুল (বরপাড়া) এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা ...

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...