শেয়ার বাজার ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬ ৩:১১ পিএম

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫১ কোটি ৩৫ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শার্প ইন্ড্রাস্ট্রিজের ৪১ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার টাকার।

৩১ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এম.এল. ডাইং লিমিটেড, সায়হাম টেক্সটাইল মিলস্‌ লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড , আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং সেনা কল্যাণ ইন্স্যুরেন্স পিএলসি।

 

এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

বাড়লো সূচক ও লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ...