শেয়ার বাজার ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬ ২:৪৬ পিএম , আপডেট: এপ্রিল ১৬, ২০২৬ ২:৫০ পিএম

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৮ কোটি ১৬ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা একমি পেস্টিসাইডসের লেনদেন হয়েছে ২৭ কোটি ১২ লাখ ৬৫ হাজার টাকার।

২৬ কোটি ৬৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইস্টার্ণ ব্যাংক, মীর আক্তার, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড , সাইনপুকুর সিরামিকস , সামিট পাওয়ার অ্যালায়েন্স, শাহজিবাজার পাওয়ার, সিমটেক্স টেক্সটাইল লিমিটেড ।

 

এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর ...