
পাকিস্তানে নতুন সরকার গঠন নিয়ে ধোঁয়াশা অবশেষে কাটলো। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টিই (পিপিপি) জোট বেঁধে সরকার গঠন করবে। প্রধানমন্ত্রী কে হবেন, তার নামও চূড়ান্ত হয়ে গেছে। নওয়াজ শরিফ বা বিলাওয়াল ভুট্টো জারদারি নয়, পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন শাহবাজ শরিফ।
জিও নিউজের খবরে বলা হয়েছে, পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফ তার ছোট ভাই শাহবাজ শরীফকে দেশটির প্রধানমন্ত্রী পদ এবং তার মেয়ে মরিয়ম নওয়াজকে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী পদের জন্য মনোনীত করেছেন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পিএমএল-এন নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের একটি বৈঠকের পর পিএমএল-এনের প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। পিএমএল-এনের প্রধানমন্ত্রী প্রার্থীকে বিলাওয়ালের সমর্থন দেওয়ার ঘোষণায় ধারণা করা হচ্ছিল নওয়াজ শরিফই হতে যাচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। এটি হলে তিনি চতুর্থবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন।
তবে পিএমএল-এন এর মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব জানান, দলীয় বৈঠকে নওয়াজ শরিফ তার ভাই শাহবাজের নাম সুপারিশ করেছেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য। ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর প্রধানমন্ত্রী হয়েছিলেন শাহবাজই।
প্রেসিডেন্ট পদ বজায় থাকবে বিলাওয়ালের বাবা আসিফ আলি জারদারির। বিলাওয়াল নিজে কোনও পদ নেবেন না। তিনি জাতীয় সংসদের সদস্য হবেন কেবল।
উল্লেখ্য, পাকিস্তানে জাতীয় নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। গতকাল মঙ্গলবার পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি জোট সরকার গঠনে নওয়াজ শরীফের পিএমএল-এনের পাশে থাকার ঘোষণা দেন।
গত ৮ ফেব্রুয়ারি দেশটির জাতীয় নির্বাচনে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ ৯২টি আসন পেয়েছে। নওয়াজ শরিফের পিএমএল-এন জয় পেয়েছে ৭৫টি আসনে। আর বিলাওয়াল ভুট্টোর পিপিপি নিশ্চিত করেছে ৫৪টি আসন। এ অবস্থায় একটি জোট সরকার গঠনের জন্য পিপিপিসহ অন্য দলগুলোকে আহ্বান জানিয়েছিলেন পিএমএল-এনের নওয়াজ শরিফ।
বিএইচ
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ৯বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত