
কোটা বাতিলের দাবীতে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে কোট বিরোধী সাধারণ শিক্ষার্থীরা। এসময় ‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানসহ বিভিন্ন স্লোগানে কোটা বাতিলের দাবী করছে তারা।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে শহর দিয়ে ঘুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশিকপুর বাইপাসে গিয়ে বিক্ষোভ করে। এসময় তারা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
এর আগে সাধারণ শিক্ষার্থীদের এক অংশ টাঙ্গাইল প্রেসক্লাবে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এমএম আলী সরকারি কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরে প্রবেশ করে। পরে তারা একত্রিত হয়ে মহাসড়কের আশিকপুর বাইপাসে গিয়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে।
এসময় কোটাবিরোধী সাধারন শিক্ষার্থীদের মিছিলটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার দিকে যাওয়ার সময় পুলিশি বাঁধার মুখে পড়ে। পরে পুলিশি বাঁধা উপেক্ষা করে শিক্ষার্থীরা মিছিল নিয়ে মহাসড়কে চলে যায়।
এদিকে বিশৃঙ্খলা এড়াতে টাঙ্গাইল শহরসহ বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এএন
- ১রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে: ছাত্রদল নেতা হিমেল
- ২লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস
- ৩পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ৪কুড়িগ্রামে ১৭৪টি রিং জাল ও ৫২ পিস কারেন্ট জাল জব্দ
- ৫সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০
- ৬সূচক কমলেও বেড়েছে লেনদেন
- ৭ইসি স্বাধীনভাবে কাজ করতে পারছে না: গোলাম পরওয়ার
- ৮মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৯চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ১০বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৪জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৭বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ৮উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৯দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ১০পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না





পাঠকের মতামত