প্রকাশিত: জানুয়ারী ১১, ২০২৬ ৮:১২ পিএম , আপডেট: জানুয়ারী ১১, ২০২৬ ৮:১২ পিএম

নারায়ণগঞ্জের শিবু মার্কেট মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জের শিবু মার্কেটে নবনির্মিত এই মডার্ন ফায়ার স্টেশনটির উদ্বোধন করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পরিচালকগণ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, আনসারের উপপরিচালকসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ, গণমাধ্যমকর্মী, স্থানীয় ভলান্টিয়ারগণ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।

সকাল ১১টায় অনুষ্ঠানের প্রধান অতিথি ফায়ার স্টেশন প্রাঙ্গণে এসে পৌঁছালে অধিদপ্তরের মহাপরিচালক প্রধান অতিথিকে অভ্যর্থনা জ্ঞাপন করেন এবং তাঁকে নিয়ে অভিবাদন মঞ্চ আরোহন করেন। এ সময় ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে একদল চৌকস অগ্নিসেনা প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন। অভিবাদন গ্রহণ করার পর সিনিয়র সচিব শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন ফলক উন্মোচন করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়। এরপর তিনি স্টেশন প্রাঙ্গণে একটি আম্রপালির বৃক্ষ রোপণ করেন। বৃক্ষরোপণের পর প্রধান অতিথি অনুষ্ঠান মঞ্চে আরোহন করেন।

আলোচনা অনুষ্ঠানের শুরুতেই নারায়ণগঞ্জের জেলা প্রশাসক স্বাগত বক্তব্য প্রদান করেন এবং বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কাজের প্রশংসা করেন। এরপর অধিদপ্তরের মহাপরিচালক তাঁর বক্তব্যে ফায়ার সার্ভিসের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় সকলের সহযোগিতা কামনা করেন।

উপস্থিত অতিথি ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি তাঁর বক্তব্যে কিশোর বয়সে ফায়ার সার্ভিস হতে প্রশিক্ষণ নেয়ার স্মৃতিচারণা করে নিজেকে ফায়ার সার্ভিসের তৎকালীন ভলান্টিয়ার হিসেবে তুলে ধরেন। তিনি ফায়ার স্টেশন উদ্বোধন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ভবিষ্যতের ঝুঁকি ও ভূমিকম্প মোকাবিলায় ভলান্টিয়ারের সংখ্যা বাড়ানোর জন্য পরামর্শ প্রদান করেন। জনগণকে সচেতন করার জন্য প্রচারণা কর্যক্রম বাড়ানোর লক্ষ্যে তিনি মিডিয়া উইংকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। জনগণের সেবায় সবসময় নিজেদের অবস্থান সমুন্নত রাখার আহ্বান জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন। এরপর প্রধান অতিথি উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এরপর প্রধান অতিথি ফায়ার স্টেশনের ব্যারাক ভবন, গাড়ি-পাম্প ও অন্যান্য স্থাপনা পরিদর্শন করেন, পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

এএ

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...