জেলা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫ ৪:৫২ পিএম

বড়দিন উদযাপন উপলক্ষে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়াচালা এলাকার সুবিধাবঞ্চিত গারোদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে হীড বাংলাদেশ। শিশু থেকে বৃদ্ধ চার শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২ টায় ক্যাথলিক সমাজ পরিষদের আয়োজনে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাষ্টারবাড়ী (কেওয়াচালা) এলাকার সুবিধাবঞ্চিত গারোদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: মহসীনের সভাপতিত্বে এবং সাগর সাংমার সঞ্চালনায় কেওয়াচালা শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন।

তিনি বলেন, আমরা আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, আর্থ-সামাজিক উন্নয়ন, শিশু ও মাতৃস্বাস্থ্য, নিরাপদ পানি নিশ্চিতকরণ, সংস্কৃতি ও আদিবাসী জনগোষ্ঠীর বহুমুখী উন্নয়নে সহযোগীতা করে আসছি। এবার শীত মৌসুমের শুরুতে সুবিধাবঞ্চিত গারোদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছি।

বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়শনের সভাপতি এবং পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল হোসেন প্রধান। গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধান অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম মিলন, শ্রীপুর পৌর যুবদলের যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার লিমন সাদিক, সেলিম মিয়া, গাজীপুর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহবায়ক মানিক সাংমা, যুবদল নেতা শাকিল আহমেদ, সুব্রত মারাক শুভ প্রমুখ।

বড়দিনে শীতবস্ত্র এবং নতুন পোশাক পেয়ে গারো কেওয়াচালা অঞ্চলের গারো সম্প্রদায়ের সবাই আনন্দিত।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...

আইনমন্ত্রী আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ ...

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা

চাঁদপুরের গবেষক ড. আবু আলী সিনা অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান খাতের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতাপূর্ণ ...